Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরীক্ষা শেষ, প্রেমিকের এন্ট্রি! মঙ্গলকোটে ‘ভ্যালেন্টাইনস ডে’তে ধরা পড়ে গেলেন যুবক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকোড়া গ্রামের (Kankora Village) বাসিন্দা সোমনাথ গড়াই ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রায় তিন বছর ধরে সম্পর্কে জড়িত। 

পরীক্ষা শেষ, প্রেমিকের এন্ট্রি! মঙ্গলকোটে ‘ভ্যালেন্টাইনস ডে’তে ধরা পড়ে গেলেন যুবক

গ্রেফতার 'প্রেমিক'

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 February 2026 15:32

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) পরীক্ষা দিয়ে স্কুল গেট পেরোনোর সঙ্গে সঙ্গেই সাধারণত স্বস্তির নিঃশ্বাস ফেলে ছাত্র-ছাত্রীরা। কিন্তু মঙ্গলকোটের (Mangalkot) মাথরুন স্কুলে (Mathrron School) শুক্রবার এক ছাত্রীর ক্ষেত্রে ছবিটা খানিক অন্য রকম হয়ে গেল। পরীক্ষা শেষ, বাইরে অপেক্ষায় বাবা-মা— সবই ঠিকঠাক চলছিল। আচমকাই হাজির প্রেমিক (Lover)!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকোড়া গ্রামের (Kankora Village) বাসিন্দা সোমনাথ গড়াই ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রায় তিন বছর ধরে সম্পর্কে জড়িত। সোমনাথ একটি রেস্তোরাঁয় কাজ করেন এবং উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে এই সম্পর্ক মেনে নেয়নি ছাত্রীর পরিবার।

শুক্রবার ছিল ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day)। দিনটা ‘বিশেষ’ বলেই হয়তো সাহস জুগিয়েছিলেন সোমনাথ। প্রেমিকার (Lover) সঙ্গে দেখা করতে তিনি হাজির হন স্কুলের সামনে। কিন্তু তিনি আন্দাজ করতে পারেননি, সেদিনই স্কুল গেটে মেয়েকে নিতে দাঁড়িয়ে থাকবেন তাঁর সম্ভাব্য ‘শ্বশুর-শাশুড়ি’!

অভিযোগ, পরীক্ষা দিয়ে বেরোনোর পর ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করেন সোমনাথ। হঠাৎ এমন ঘটনায় হতভম্ব হয়ে যান উপস্থিত অনেকে। মুহূর্তে পরিস্থিতি বদলে যায়। ছাত্রীর বাবা-মা চিৎকার শুরু করতেই ভিড় জমে যায়। স্থানীয়রা দ্রুত যুবককে পাকড়াও করেন এবং খবর দেওয়া হয় পুলিশে। সেখান থেকেই সোজা থানার পথে সোমনাথ।

ছাত্রীর বাবার অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁর মেয়েকে বিরক্ত করছিলেন ওই যুবক। এ দিন প্রকাশ্যেই হাত ধরে টানাটানি করে সীমা ছাড়িয়েছে বলে দাবি তাঁর।

পুলিশ ধৃতকে গ্রেফতার (Arrest) করে। শনিবার তাঁকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেন।

ভ্যালেন্টাইনস ডে-তে (Valentine's) প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে যে এমন ‘আইনি মোলাকাত’-এর মুখোমুখি হতে হবে, তা বোধহয় ভাবেননি সোমনাথও। তবে ঘটনার জেরে স্কুল চত্বরে কিছু ক্ষণের জন্য তৈরি হয় চাঞ্চল্য। পরীক্ষা শেষের দিনটি তাই ছাত্রীর কাছে স্মরণীয় হয়ে রইল অন্য কারণেই।


```