Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বাঁকা সেতুর উপকথা! বঙ্কিম ঘাটের মতোই ধসে আছে ফালাকাটার সেতুও, 'জয় বাবাজি' বলে যাতায়াত করছেন মানুষজন

বাসিন্দাদের দাবি, সেতুটির লোহার পিলার দীর্ঘদিন ধরেই মরচে ধরে দুর্বল হয়ে পড়েছিল। মাটির সঙ্গে সংযোগও অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। 

বাঁকা সেতুর উপকথা! বঙ্কিম ঘাটের মতোই ধসে আছে ফালাকাটার সেতুও, 'জয় বাবাজি' বলে যাতায়াত করছেন মানুষজন

উড্ডা নদীর উপর ভেঙে পড়া সেতু

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 February 2026 15:03

দ্য ওয়াল ব্যুরো: মুজনাই নদীর (Mujnai River) বঙ্কিম ঘাটের (Bankim Ghat Bridge) সেতু সম্প্রতি লরির চাপে ভেঙে পড়ার পর ফের সামনে এসেছে ফালাকাটার (Falakata) শালকুমার গ্রাম পঞ্চায়েত এলাকার উড্ডা নদীর (Udda River) উপর ভেঙে পড়া সেতুর প্রসঙ্গ (Collapsed Bridge)। প্রায় এক বছর আগে, গত ৪ মার্চ বালি বোঝাই একটি ডাম্পার ওঠার পরই ধসে পড়ে তিন দশক পুরনো ওই সেতু। এখনও পর্যন্ত নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

বাসিন্দাদের দাবি, সেতুটির লোহার পিলার দীর্ঘদিন ধরেই মরচে ধরে দুর্বল হয়ে পড়েছিল। মাটির সঙ্গে সংযোগও অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দুর্ঘটনার (Accident) আশঙ্কার কথা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত নির্মাণ সামগ্রী বোঝাই ডাম্পারের ভারেই বিপত্তি ঘটে।

এক বছর পেরিয়ে গেলেও ভাঙা সেতুর জায়গায় নেই বিকল্প সাঁকো বা স্থায়ী সমাধান। এমনকি সতর্কীকরণ বোর্ডও লাগানো হয়নি বলে অভিযোগ। ফলে বাইক বা টোটো চলাচল বন্ধ থাকলেও বহু মানুষ ঝুঁকি নিয়ে হেঁটে কিংবা সাইকেল ঠেলে পারাপার করছেন। কেউ কেউ বলছেন, "জয় বাবাজি বলে পারাপার করছি, এলাকার মানুষ পইপই করে বললেও প্রশাসনের কোনও হেলদোল নেই।"

স্থানীয়দের একাংশের প্রশ্ন, জটেশ্বরের মুজনাই এলাকায় সেতু ভাঙার পর দ্রুত বিকল্প সাঁকো ও নতুন সেতুর আশ্বাস মিলেছে, সেখানে শালকুমারের ক্ষেত্রে দেরি কেন? বৈষম্যের অভিযোগও উঠছে।

আলিপুরদুয়ার জেলা (Alipurduar) পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায় জানান, নতুন কংক্রিটের সেতু গড়তে প্রায় এক কোটি টাকা প্রয়োজন। এত বড় অঙ্কের অর্থ একসঙ্গে জোগাড় করা কঠিন বলেই রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

এ নিয়ে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক (BJP MLA) দীপক বর্মনের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের (TMC) আমলে উন্নয়নের বদলে সেতুই ভাঙছে। পাল্টা তৃণমূল নেতা (TMC Leader) সুভাষচন্দ্র রায় বলেন, তাদের আমলে বহু রাস্তা ও সেতু তৈরি হয়েছে, উড্ডা নদীর উপর নতুন সেতুও হবে।

বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) আগে সেতু ইস্যুতে রাজনৈতিক তরজা বাড়লেও সাধারণ মানুষের দাবি একটাই। দ্রুত স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণ হোক, যাতে ঝুঁকি নিয়ে পারাপারের অবসান ঘটে।


```