Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পর্ন ভিডিওতে মজেছেন নান-যাজকেরাও, বললেন পোপ ফ্রান্সিস

দ্য ওয়াল ব্যুরো: পর্নোগ্রাফিতে মজেছেন নান ও যাজকদের একাংশ। পোপ ফ্রান্সিস (Pope Francis) আজ ভ্যাটিকানে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন। তাঁর কথায়, এর ফলে তাঁদের নৈতিক ও আধ্যাত্মিক শক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ডি

পর্ন ভিডিওতে মজেছেন নান-যাজকেরাও, বললেন পোপ ফ্রান্সিস

শেষ আপডেট: 27 October 2022 11:49

দ্য ওয়াল ব্যুরো: পর্নোগ্রাফিতে মজেছেন নান ও যাজকদের একাংশ। পোপ ফ্রান্সিস (Pope Francis) আজ ভ্যাটিকানে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন। তাঁর কথায়, এর ফলে তাঁদের নৈতিক ও আধ্যাত্মিক শক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।

আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ডিজিটাল মাধ্যমকে কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে একটি আলোচনা সভায় আজ অংশ নেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, 'প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটা সীমারেখা টানা দরকার। এই সব প্রযুক্তির বিকল্প বের করা দরকার। জীবনকে অনাবশ্যক প্রযুক্তির ব্যবহার থেকে মুক্ত রাখা জরুরি।'

এই প্রসঙ্গেই আসে পর্নোগ্রাফির (Pornography) প্রতি আসক্তির বিষয়টি। ইন্টারনেট এবং মোবাইল আসার পর যা হাতের মুঠোয় চলে এসেছে। তিনি বলেন, এই আসক্তি থেকে নান, যাজকেরাও মুক্ত নন। নানা অবকাশে তিনি তাঁদের এগুলি না দেখতে সতর্ক করেছেন।

৮৬ বছর বয়সি পোপের বক্তব্য, এগুলি হৃদয়ের পরিশুদ্ধতাকে বিনষ্ট করে। এভাবে শয়তান মনে বাসা বাঁধে। নান, যাজকদের উদ্দেশে তাঁর আহ্বান, ফোন থেকে এগুলি ডিলিট করে দিন।

ওয়ার্মারের তাপমাত্রা বেশি, রাজস্থানে ঝলসে মৃত্যু ২১ দিনের সদ্যোজাতের


```