Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মেঘালয়ে পালিয়ে গিয়েও রেহাই পেল না, সেনকোয় ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ১

সেনকো গোল্ডে ডাকাতির ঘটনায় মেঘালয় থেকে গ্রেফতার হল আরও এক অভিযুক্ত।

মেঘালয়ে পালিয়ে গিয়েও রেহাই পেল না, সেনকোয় ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ১

সেনকো গোল্ডে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত

শেষ আপডেট: 23 June 2024 20:06

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রানিগঞ্জের সেনকো গোল্ডে ডাকাতির ঘটনায় ইতিমধ্যে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এবার মেঘালয় থেকে গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। ধৃতের নাম বিবেক চৌধুরী। তার বাড়ি বিহারের সিওয়ান জেলার চাঁদপুরে। পুলিশ তার বাড়ি পোঁছবার আগেই মেঘালয়ে পালিয়ে যায় বিবেক। 

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, শুক্রবার রাতে বিবেককে মেঘালয়ের রিভৌ জেলার খানাপাড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মেঘালয় আদালত থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে  বিবেককে আসানসোলে আনা হবে। পরে তাকে আসানসোল আদালতে তোলা হবে।

কীভাবে বিহারের সিওয়ান জেলা থেকে বিবেক মেঘালয়ে চলে গেল? এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, গত ৯ জুন রানিগঞ্জ সোনার দোকানে ডাকাতির পরে বিবেক কোনওভাবে বিহারে পৌঁছে যায়। কিন্তু তার আগেই আসানসোল দুর্গাপুর পুলিশ বিহার পুলিশকে গোটা ঘটনার কথা জানিয়ে রেখেছিল। আসানসোল দুর্গাপুর পুলিশের একটি দল ডাকাতদের খোঁজে বিহারের দিকে রওনা হয়। বিবেক এই ঘটনায় জড়িত জানতে পেরে তাঁদের বাড়িতে যায়। সেখান থেকে পুলিশ জানতে পারে, বিবেকের দাদা মেঘালয়ের রিভৌ জেলার খানাপারা থানা এলাকায় থাকেন। সেখানে একটি ক্র্যাশারে কাজ করেন। বিবেক সেখানেই গেছে। এরপরেই মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে আসানসোল পুলিশ। শুক্রবার রাতে গোপন অভিযানে করে বিবেককে সেখান থেকে গ্রেফতার করা হয়। 

গত ৯ জুন দুপুরে রানিগঞ্জের সোনার দোকানে হানা দিয়েছিল ৭ জনের একটি ডাকাত দল। এই ঘটনার ঠিক এক ঘণ্টা পরে একটি চার চাকা গাড়ি ছিনতাই করে পালায় ওই ডাকাত দলের চার সদস্য। এর আগে গিরিডি থেকে ডাকাত দলের এক সদস্য নগেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। তারপরে মূল অভিযুক্ত সোনু,  লিঙ্কম্যান শশীকান্ত, ও সার্প শ্যুটার সুরজকে গ্রেফতার করা হয়।


```