Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

হাতির হানা! কালীপুজো দেখতে গিয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু, খয়েরবাড়িতে শোকের ছায়া

বারবার হাতির হামলা থেকে কীভাবে রক্ষা পাবে সীমান্তবর্তী গ্রামগুলো? 

হাতির হানা! কালীপুজো দেখতে গিয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু, খয়েরবাড়িতে শোকের ছায়া

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 October 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: মাদারিহাট-বীরপাড়া ব্লকের মধ্য খয়েরবাড়ি (North Bengal) যেন বুধবার গভীর রাতে রণক্ষেত্র। আনন্দ আর ভক্তির পরিবেশ নিমেষে পরিণত হল চিৎকার আর কান্নায়। কালীপুজোর আলো নিভে গেল তিনটি প্রাণের বিদায়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাই মুন্ডা  স্বামী ও পরিবারের অন্যদের সঙ্গে গিয়েছিলেন কাছের বাড়িতে কালীপুজো দেখতে। কোলে দেড় বছরের মেয়ে লক্ষ্মীকে নিয়ে ফেরার পথে, গ্রামের অন্ধকারে হঠাৎই হাজির দাঁতাল এক হাতি(Elephant)! 

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই সব শেষ— মা ও মেয়েকে পিষে দেয় বিশালাকায় জন্তুটি। পেছনে থাকা স্বামী কিছুই করতে পারেননি, চোখের সামনে অকল্পনীয় সেই দৃশ্য!

এদিকে, একই রাতে গ্রামের কিছুটা দূরে হাতির তাণ্ডবে প্রাণ যায় কাদের আলি নামে আরও এক ব্যক্তির। এক রাতেই তিন-তিনটি মৃত্যু— আতঙ্কে ঘুম উধাও গোটা এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা (Forest)। জলদাপাড়ার রেঞ্জার শুভাশিস রায় বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকারি নিয়ম মেনে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।”

কিন্তু প্রশ্ন একটাই — বারবার হাতির হামলা থেকে কীভাবে রক্ষা পাবে সীমান্তবর্তী গ্রামগুলো? 


```