চুরির অভিযোগে কলকাতার মহেশতলার পোশাকের কারখানায় এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মারধর, বিদ্যুৎ শক দেওয়ার (Teenager allegedly beaten) অভিযোগ উঠেছিল।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 5 June 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: চুরির অভিযোগে কলকাতার মহেশতলার পোশাকের কারখানায় এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মারধর, বিদ্যুৎ শক দেওয়ার (Teenager allegedly beaten) অভিযোগ উঠেছিল।ওই ঘটনায় অবশেষে কারখানার মালিক অভিযুক্ত সায়েনশাকে গ্রেফতার করল পুলিশ।
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন কারখানার মালিক তথা মূল অভিযুক্ত শেখ শাহেনশা। প্রতিবাদে বুধবার ইসলামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষো দেখান জখম ছাত্রের পরিবার এবং এলাকার একাংশ গ্রামবাসী।
আক্রান্ত ওই কিশোরের নাম সামসাদ আলি (১৪)। বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ছোঘরিয়া এলাকায়। আক্রান্ত কিশোরের পরিবার জানিয়েছে, ছোঘরিয়া এলাকার বাসিন্দা শাহেনসা কলকাতায় জিন্স প্যান্টের ওয়াশ কারখানা খুলেছে। সেই কারখানায় কাজ দেওয়ার নাম ওই গ্রামেরই একেই পরিবারের দুই ভাই সামসাদ আলি ও আনসার আলিকে নিয়ে যায়। প্রায় দেড় মাস ধরে সেখানেই কাজ করত ওই দুই ভাই।
পরিবারের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে গত বৃহস্পতিবার কারখানার মালিক শাহেশনা সামসাদকে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করে। এমনকী বিদ্যুতের শকও দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই আতঙ্কিত হয়ে পড়েন আক্রান্ত কিশোরের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন অবশেষে বুধবার রাতে গোপন ডেরা থেকে তাকে গ্রেফতার করল পুলিশ।ধৃত ব্যক্তিকে আজ আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।