Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: বাংলায় ভুয়ো এবং মৃত ভোটার যাচাই করতে এআই প্রযুক্তি ব্যবহার করবে কমিশন

প্রযুক্তি বাড়লেও, মূল দায়িত্ব যে বুথ-লেভেল অফিসার বা বিএলও-দেরই হাতে থাকবে, তা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে - এআই শুধু সহায়তা করবে। তালিকা যাচাইয়ের মূল কাজ নির্বাহ করবেন বিএলও-রা। 

SIR: বাংলায় ভুয়ো এবং মৃত ভোটার যাচাই করতে এআই প্রযুক্তি ব্যবহার করবে কমিশন

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 November 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে (West Bengal) চলতে থাকা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে (SIR) এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক (AI Tool) যাচাই ব্যবস্থা চালু করতে চলেছে নির্বাচন কমিশন (ECI)। মঙ্গলবার রাজ্যের এক শীর্ষ নির্বাচন আধিকারিক জানান, মৃত (Dead Voter), ভুয়ো (Fake Voter) বা দ্বৈত নাম তালিকায় (Double Entry Voter) ঢুকে পড়ার অভিযোগ ক্রমশ বাড়ায় আরও কঠোর নজরদারি নিশ্চিত করতেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

জানা গেছে, ভোটারদের তথ্যভাণ্ডারে থাকা ছবিগুলির মুখের মিল (Face Recognition) বিশ্লেষণ করবে এআই (AI)। এর মাধ্যমে বোঝা যাবে কোনও ব্যক্তির ছবি একাধিক এলাকায় ব্যবহার করে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কি না। অভিযোগ উঠছিল, বিশেষ করে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের (Migrant Workers) ছবিকে অপব্যবহার করে ভোটার তালিকায় জাল নাম তোলা হচ্ছে। সেই কারণেই এই প্রযুক্তিনির্ভর পদ্ধতির প্রয়োজনীয়তা বেড়েছে।

তবে প্রযুক্তি বাড়লেও, মূল দায়িত্ব যে বুথ-লেভেল অফিসার বা বিএলও-দেরই (BLO) হাতে থাকবে, তা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। বলা হয়েছে - এআই শুধু সহায়তা করবে। তালিকা যাচাইয়ের মূল কাজ নির্বাহ করবেন বিএলও-রা (BLO)। তাঁদেরই প্রত্যেক ঘরে গিয়ে ভোটারের ছবি তোলা এবং তথ্য যাচাই করতে হবে।

বুথ-লেভেল এজেন্ট যদি পূরণ করা ফর্ম জমা দেন, তবুও বিএলও-র বাড়ি গিয়ে স্বাক্ষর মিলিয়ে দেখা বাধ্যতামূলক। পাশাপাশি ভোটারের কাছ থেকে হাতে লেখা বিবৃতিও নিতে হবে, যাতে উল্লেখ থাকবে যে ফর্মটি তাঁদের উপস্থিতিতে পূরণ হয়েছে। তালিকা সংশোধন শেষে যদি কোনও মৃত বা ভুয়ো নাম তালিকায় থেকে যায়, তার দায় সংশ্লিষ্ট বুথের ব্লোর উপরেই বর্তাবে বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আধার সংক্রান্ত (Aadhaar Card) তথ্যও এবার কমিশনের সামনে নতুন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের (CEO Manoj Agarwal) সঙ্গে ১১ নভেম্বর বৈঠকে ইউআইডিএআই (UIDAI) কর্মকর্তারা জানান, প্রায় ৩২ থেকে ৩৪ লক্ষ নাগরিকের আধার নিষ্ক্রিয় হয়েছে, যাঁদের অনেকেই প্রয়াত বলে অনুমান। সূত্রের দাবি, এই তথ্য ভোটার তালিকা শুদ্ধিকরণে কমিশনকে আরও দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

মুখ্য নির্বাচন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে প্রায় ৯৫০ জন ভোটার - অর্থাৎ ২০০ থেকে ৩০০টি পরিবার তালিকাভুক্ত।

রাজ্যে এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনও পর্যন্ত প্রায় ৮ কোটি এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি হয়ে গেছে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম সংগ্রহের কাজও শেষ হবে। তবে অনেকে এখনও ঠিকভাবে বুঝতে পারছেন যে, ফর্ম ফিল-আপে ভুল হলে কী হবে, বা কীভাবে বুঝবেন যে ভুল করে ফেলেছেন। সব সংশয় দূর করতেই বিস্তারিত বিবৃতি দিয়েছে রাজ্যের সিইও দফতর (CEO Office of West Bengal)। ওটিপি-র বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে।


```