Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: ফর্ম ফিল-আপ সংক্রান্ত কোনও কাজে কি ওটিপি লাগবে? কেউ চাইলে কী করবেন? জানাল কমিশন

দুর্নীতির যে কোনও শেষ নেই তা সকলেরই জানা। আর এই সমস্ত কাজ যেখানে সাধারণ মানুষকে যাবতীয় তথ্য, ফোন নম্বর সহ দিতে হচ্ছে, সেখানে জালিয়াতি করার চেষ্টা হবে না, এটা ভাবাও ভুল।

SIR: ফর্ম ফিল-আপ সংক্রান্ত কোনও কাজে কি ওটিপি লাগবে? কেউ চাইলে কী করবেন? জানাল কমিশন

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 November 2025 11:42

দ্য ওয়াল ব্যুরো: এসআইআরের (SIR) জন্য এনুমারেশন ফর্ম (Enumeration Form) ফিল-আপ করতে হচ্ছে ভোটারদের (Voters)। কিন্তু সেই ফর্ম ফিল-আপ (Form Fillup) নিয়ে নানাবিধ প্রশ্ন থেকেই যাচ্ছে। তার জবাব দিতেই ইতিমধ্যে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্যের সিইও দফতর (WB CEO Office)। সেখানে একটি বিশেষ বিষয় নিয়েও সতর্ক করা হয়েছে সমস্ত ভোটারদের। সেটি হল - ওটিপি (OTP)।

দুর্নীতির (Corruption) যে কোনও শেষ নেই তা সকলেরই জানা। আর এই সমস্ত কাজ যেখানে সাধারণ মানুষকে যাবতীয় তথ্য, ফোন নম্বর সহ দিতে হচ্ছে, সেখানে জালিয়াতি করার চেষ্টা হবে না, এটা ভাবাও ভুল। ঠিক এই জায়গা থেকেই আগেভাগে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ECI)। স্পষ্ট জানানো হয়েছে, ফর্ম ফিল-আপ সংক্রান্ত কোনও বিষয়ে তারা ফোন করে ওটিপি চান না। তাই কেউ যদি এমন দাবি করে কোনও ওটিপি চায়, তাহলে সতর্ক থাকতে হবে।

সিইও দফতরের (CEO Office) তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে - এসআইআর সংক্রান্ত কাজে কমিশন বা বিএলও (BLO) কেউও কোনও ওটিপি চান না। তাই মনে রাখতে হবে, এনুমারেশন ফর্মে কিছু ভুল রয়েছে, আপডেটের জন্য ওটিপি-টি লাগবে - এই বলে যদি কোনও ফোন আসে তাহলে তা হবে ফাঁদ। কেউ যেন কোনও ওটিপি বা অন্য কোনও তথ্য না দেন।

রাজ্যে এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনও পর্যন্ত প্রায় ৮ কোটি এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি হয়ে গেছে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম সংগ্রহের কাজও শেষ হবে। তবে অনেকে এখনও ঠিকভাবে বুঝতে পারছেন যে, ফর্ম ফিল-আপে ভুল হলে কী হবে, বা কীভাবে বুঝবেন যে ভুল করে ফেলেছেন। সব সংশয় দূর করতেই বিস্তারিত বিবৃতি দিয়েছে রাজ্যের সিইও দফতর (CEO Office of West Bengal)। ওটিপি-র বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে।

সিইও দফতর জানিয়েছে, ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে প্রকাশিত ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে প্রায় সবার কাছেই QR কোডযুক্ত (Unique QR Code) এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। ফর্ম পূরণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই মেনে চলতে হবে -

১। ইউনিক QR কোডযুক্ত এনুমারেশন ফর্মটি আবেদনকারীকে নিজের পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে সশরীরে সই করতে হবে।

২। কোনও তথ্য ভুল লেখা হলে একটি সোজা দাগ টেনে তা কেটে দিয়ে একই সারির ফাঁকা স্থানে সঠিক তথ্য লিখতে হবে।

৩। অভিবাসী শ্রমিক বা এমন কেউ যিনি নিজে সই করতে অক্ষম, তাঁর হয়ে পরিবারে এমন কোনও সদস্য যাঁর নাম ভোটার তালিকায় আছে, তিনি সই করতে পারবেন। সে ক্ষেত্রে ওই ব্যক্তির পুরো নাম এবং আবেদনকারীর সঙ্গে তাঁর সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

৪। ফর্মের দুটি কপি পূরণ করতে হবে। একটি কপি BLO স্বাক্ষর করে রেখে দেবেন, অপর কপি BLO আবেদনকারী বা তাঁর পরিবারের কাছে রেখে দেবেন। বাড়িতে যাওয়ার সময় BLO অ্যাপের মাধ্যমে ভোটারের ছবি তুলবেন।

৫। ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক। যে কোনও সাম্প্রতিক ছবি যা নির্ধারিত স্থানে বসবে, সেটি সংযুক্ত করা যেতে পারে।

৬। ফর্মে সব তথ্য সঠিকভাবে লিখতে হবে - এটি আবেদনকারী অথবা আবেদনকারীর পক্ষে যাঁরা সই করছেন তাঁদের দায়িত্ব।

৭। মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার, অথবা যাঁর নাম অন্যত্র রয়েছে (ডুপ্লিকেট ভোটার) - এ বিষয়ে সঠিক তথ্য BLO-কে জানাতে হবে। আবেদনকারী অথবা তাঁর পক্ষ থেকে যিনি সই করবেন, সেই ব্যক্তি এ তথ্য প্রদান করবেন।

২৮/১০/২০২৫ তারিখে প্রকাশিত ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, কিন্তু এখনও এনুমারেশন ফর্ম পাননি, তাঁরা নীচের নম্বরে যোগাযোগ করতে পারেন -

- টোল–ফ্রি: ১৯৫০

– ল্যান্ডলাইন: ০৩৩-২২৩১-০৮৫০ (অফিস সময়: সকাল ১০:৩০ – বিকেল ৫:৩০)

– হোয়াটসঅ্যাপ: ৯৮৩০০৭৮২৫০ (9830078250)

– ইমেল: ceo-election-wb@nic.in (mailto:ceo-election-wb@nic.in)

মেসেজে এসি (AC) নম্বর, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে।


```