Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: ফর্ম ফিল-আপ নিয়ে এখনও সংশয়? বিস্তারিত নির্দেশিকা দিল কমিশন, দূর হবে যাবতীয় ধন্দ

সিইও দফতর জানিয়েছে, ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে প্রকাশিত ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে প্রায় সবার কাছেই QR কোডযুক্ত (Unique QR Code) এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। ফর্ম পূরণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই মেনে চলতে হবে -

SIR: ফর্ম ফিল-আপ নিয়ে এখনও সংশয়? বিস্তারিত নির্দেশিকা দিল কমিশন, দূর হবে যাবতীয় ধন্দ

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 November 2025 17:58

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনও পর্যন্ত প্রায় ৮ কোটি এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি হয়ে গেছে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম সংগ্রহের কাজও শেষ হবে। কিন্তু এখনও সাধারণ মানুষের মধ্যে এই ফর্ম ফিল-আপ (Form Fillup) নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে। অনেকে এখনও ঠিকভাবে বুঝতে পারছেন যে, ফর্ম ফিল-আপে ভুল হলে কী হবে, বা কীভাবে বুঝবেন যে ভুল করে ফেলেছেন। তবে সব সংশয় দূর করতে বিস্তারিত বিবৃতি দিয়েছে রাজ্যের সিইও দফতর (CEO Office of West Bengal)।

ভোটার তালিকা (Voter List) সংশোধন ও নাম অন্তর্ভুক্তির জন্য এনুমারেশন ফর্ম–সংক্রান্ত এই নির্দেশিকায় একাধিক ইস্যুতে স্পষ্ট আলোকপাত করা হয়েছে। সিইও দফতর মনে করছে, এই বিবৃতির পর আমজনতা ফর্ম বা ফর্ম ফিল-আপ সংক্রান্ত সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন।

সিইও দফতর জানিয়েছে, ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে প্রকাশিত ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে প্রায় সবার কাছেই QR কোডযুক্ত (Unique QR Code) এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। ফর্ম পূরণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই মেনে চলতে হবে -

১। ইউনিক QR কোডযুক্ত এনুমারেশন ফর্মটি আবেদনকারীকে নিজের পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে সশরীরে সই করতে হবে।

২। কোনও তথ্য ভুল লেখা হলে একটি সোজা দাগ টেনে তা কেটে দিয়ে একই সারির ফাঁকা স্থানে সঠিক তথ্য লিখতে হবে।

৩। অভিবাসী শ্রমিক বা এমন কেউ যিনি নিজে সই করতে অক্ষম, তাঁর হয়ে পরিবারে এমন কোনও সদস্য যাঁর নাম ভোটার তালিকায় আছে, তিনি সই করতে পারবেন। সে ক্ষেত্রে ওই ব্যক্তির পুরো নাম এবং আবেদনকারীর সঙ্গে তাঁর সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

৪। ফর্মের দুটি কপি পূরণ করতে হবে। একটি কপি BLO স্বাক্ষর করে রেখে দেবেন, অপর কপি BLO আবেদনকারী বা তাঁর পরিবারের কাছে রেখে দেবেন। বাড়িতে যাওয়ার সময় BLO অ্যাপের মাধ্যমে ভোটারের ছবি তুলবেন।

৫। ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক। যে কোনও সাম্প্রতিক ছবি যা নির্ধারিত স্থানে বসবে, সেটি সংযুক্ত করা যেতে পারে।

৬। ফর্মে সব তথ্য সঠিকভাবে লিখতে হবে - এটি আবেদনকারী অথবা আবেদনকারীর পক্ষে যাঁরা সই করছেন তাঁদের দায়িত্ব।

৭। মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার, অথবা যাঁর নাম অন্যত্র রয়েছে (ডুপ্লিকেট ভোটার) - এ বিষয়ে সঠিক তথ্য BLO-কে জানাতে হবে। আবেদনকারী অথবা তাঁর পক্ষ থেকে যিনি সই করবেন, সেই ব্যক্তি এ তথ্য প্রদান করবেন।

বিএলও এবং বিএলএ সম্পর্কিত নির্দেশিকা

১। বিএলএ–রা যদি প্রতিদিন ৫০ জন আবেদনকারীর পক্ষ থেকে এনুমারেশন ফর্ম জমা দেন, তবে তাঁদের একটি ঘোষণা–পত্রে সই করতে হবে যে ফর্মে দেওয়া তথ্য তাঁদের উপস্থিতিতে সঠিকভাবে পূরণ করা হয়েছে। ঘোষণায় বিএলএ–র ফোন নম্বর, ঠিকানা, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে।

২। মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারের বিষয়ে ভুল তথ্য দিলে ‘Representation of the People Act, 1950’–এর ধারা ৩১ অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে।

৩। বিএলও আবেদনকারী বা তাঁর পরিবারের সদস্যের দেওয়া তথ্য যাচাই করে সই করবেন। ভুল করলে ‘Representation of the People Act, 1950’–এর ধারা ৩২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

৪। সমস্ত ফর্ম ডিজিটাইজ করা হচ্ছে। ব্যক্তিগত তথ্য, নথি, স্বাক্ষর, ছবি - সবই ডিজিটাল রেকর্ডে সংরক্ষিত থাকবে। ভবিষ্যতে কারও ভুল তথ্য বা মিথ্যে ঘোষণা শনাক্ত করতে এটি যথেষ্ট হবে।

৫। ২৮/১০/২০২৫ তারিখে প্রকাশিত ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, কিন্তু এখনও এনুমারেশন ফর্ম পাননি, তাঁরা নীচের নম্বরে যোগাযোগ করতে পারেন -

- টোল–ফ্রি: ১৯৫০

– ল্যান্ডলাইন: ০৩৩-২২৩১-০৮৫০ (অফিস সময়: সকাল ১০:৩০ – বিকেল ৫:৩০)

– হোয়াটসঅ্যাপ: ৯৮৩০০৭৮২৫০ (9830078250)

– ইমেল: ceo-election-wb@nic.in (mailto:ceo-election-wb@nic.in)

মেসেজে এসি (AC) নম্বর, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে।

৬। ফর্ম পূরণে সাহায্য বা কোনও প্রশ্ন থাকলে ভোটাররা BLO, সুপারভাইজার, AERO, ERO এবং জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) সঙ্গে যোগাযোগ করতে পারবেন। 


```