Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: ভোটার তালিকা সংশোধন তদারকিতে দিল্লিতে কন্ট্রোল রুম খুলল নির্বাচন কমিশন

নির্বাচনী কার্যক্রম আরও স্বচ্ছভাবে পর্যবেক্ষণের জন্য দিল্লির নির্বাচন কমিশন সদর দফতরে চালু হল বিশেষ কন্ট্রোল রুম।

SIR: ভোটার তালিকা সংশোধন তদারকিতে দিল্লিতে কন্ট্রোল রুম খুলল নির্বাচন কমিশন

গ্রাফিক্স: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 November 2025 00:14

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী কার্যক্রম আরও কার্যকরভাবে পর্যবেক্ষণের জন্য দিল্লির নির্বাচন কমিশন সদর দফতরে (ECI HQ) একটি বিশেষ কন্ট্রোল রুম গঠন করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে দেশের একাধিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৫ অক্টোবর ২০২৫ তারিখে এই কন্ট্রোল রুম চালু হয়েছে। এর উদ্দেশ্য হল SIR (Special Information Reports) কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করা। কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর— ০১১-২৩১০৫২০০২ এবং ০১১-২৩১০৫২১১০।

নির্দেশে বলা হয়েছে, SIR কার্যক্রমের কার্যকর তদারকির জন্য কন্ট্রোল রুমে নিযুক্ত দল যেকোনও সময় রাজ্যের ফিল্ড অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাই জেলা নির্বাচনী আধিকারিক (DEO) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন রিসিভ করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, রাজ্যের সমস্ত DEO, ERO, AERO ও BLO-দের এই তথ্য জানাতে হবে এবং নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে আসা ফোনকলের প্রতি সাড়া দিতে নির্দেশ দিতে হবে। চিঠিতে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি সঞ্জয় কুমার।

এদিকে, বাংলায় এসআইআর প্রক্রিয়ায় রাজ্যজুড়ে মোট ৮০ হাজার ৬৮১ জন বিএলও (BLO) মাঠে নেমেছেন। সঙ্গে রয়েছেন অতিরিক্ত ১৪ হাজার কর্মী। এই তথ্য আগেই দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতর (CEO Office)। মঙ্গলবার বিএলও অভিযানের প্রথম দিন। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম (Enumaretion Form) ফিল আপ করাচ্ছেন তাঁরা। কিন্তু ঠিক কতজন ভোটারের কাছে তাঁরা যেতে পারলেন, সেই তথ্য দিয়েছে সিইও দফতর।

কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১৮ লক্ষেরও বেশি ভোটারকে এনুমারেশন ফর্ম (Enumaretion Form) সরবরাহ করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এই কাজ জারি থাকবে। সিইও দফতর এও জানিয়েছে, পশ্চিমবঙ্গের ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে যাঁদের নাম ইতিমধ্যেই নির্বাচনী তালিকায় রয়েছে (২৭.১০.২০২৫ পর্যন্ত বা ০১.০১.২০০২ বা তার পূর্ববর্তী সংশোধনের সময় অথবা অন্য রাজ্যের ২০০২-০৩ সালের সংশোধনে), তাঁদের কেবলমাত্র ফর্মে প্রাসঙ্গিক তথ্য পূরণ করে জমা দিতে হবে।


```