Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'বিজয় মিছিল হবে আমাদের কাছে ইনফরমেশন ছিল না, জেলা থেকে রিপোর্ট চেয়েছি', দ্য ওয়ালকে সিইও

পুলিশ সূত্রের খবর, হামলার ঘটনায় একজনকে আটকও করা হয়েছে। ধৃতকে জেরা করে বোমা হামলার কারণ এবং এর সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে।

'বিজয় মিছিল হবে আমাদের কাছে ইনফরমেশন ছিল না, জেলা থেকে রিপোর্ট চেয়েছি', দ্য ওয়ালকে সিইও

মৃত স্কুল ছাত্রী তামান্না খাতুন ও রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার।

শেষ আপডেট: 23 June 2025 16:54

দ্য ওয়াল ব্যুরো: কালীগঞ্জে বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে রিপোর্টও চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার (সিইও)) মনোজ কুমার আগরওয়াল।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে দ্য ওয়ালকে সিইও (Election Commission) বলেন, "এরকমভাবে যে বিজয় মিছিল বেরবে, এই তথ্য কমিশনের কাছে ছিল না। রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।"

এ ব্যাপারে কমিশন কি কোনও পদক্ষেপ করবে? সিইও বলেন, "বিজয় মিছিলের অনুমতির বিষয়টি জেলা প্রশাসন দেখে, তাদের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। তবে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুভার্গ্যজনক।"

সোমবার দুপুরে কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের ফলাফল (Kaliganj by election Result) প্রকাশ হয়েছে। তারপরই দুপুরে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার ঘায়ে ১০ বছরের এক নাবালিকার মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজনৈতিক মহলে। কীভাবে হামলা, হামলার নেপথ্যে কারা ছিল, কাউকে গ্রেফতার বা আটক করা হয়েছে কিনা কমিশনের কাছে জেলা প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে।

এদিকে ঘটনার পরই অকুস্থলে পৌঁছন জেলার পুলিশ সুপার কে অমরনাথ। তিনি জানান, মৃত নাবালিকা তামান্না খাতুনের শরীরে স্প্লিন্টারের আঘাত রয়েছে। কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের গণনা ছিল। ফলাফল প্রকাশের পর তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হয়। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমাতে মোলান্দিতে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। মৃত শিশুকন্যার পরিবার বাম সমর্থক বলে দাবি। 

এ ব্যাপারে টুইটে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত শিশুকন্যার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রীর আশ্বাস, পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। 

পুলিশ সূত্রের খবর, হামলার ঘটনায় একজনকে আটকও করা হয়েছে। ধৃতকে জেরা করে বোমা হামলার কারণ এবং এর সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে।
 


```