Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

WB Election: সিপি-ডিজির পর এবার পাঁচ জায়গার ডিআইজি-কেও সরিয়ে দিল নির্বাচন কমিশন

এবার পাঁচ জায়গার ডিআইজি সরিয়ে দিল তাঁরা। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্টি রেঞ্জ এবং জলপাইগুড়ির ডিআইজি-কে সরিয়ে দেওয়া হয়েছে।

WB Election: সিপি-ডিজির পর এবার পাঁচ জায়গার ডিআইজি-কেও সরিয়ে দিল নির্বাচন কমিশন

জ্ঞানেশ কুমার

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 March 2026 14:02

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশের (West Bengal Assembly Election 2026) প্রকাশের রাতারাতি মুখ্যসচিব থেকে শুরু করে ডিজি, সিপিকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন (ECI)। এবার পাঁচ জায়গার ডিআইজি (DIG Transfer) সরিয়ে দিল তাঁরা। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্টি রেঞ্জ এবং জলপাইগুড়ির ডিআইজি-কে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার কমিশনের তরফে জারি হওয়া নির্দেশিকায় এই রদবদলের কথা স্পষ্ট করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মতে, ভোট যাতে শান্তিপূর্ণ এবং অবাধভাবে সম্পন্ন হয়, তার জন্য এই ধরনের পদক্ষেপ জরুরি।

রায়গঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত করা হয়েছে রথোদ অমিতকুমার ভারতকে। অজিত সিংহ যাদবকে মুর্শিদাবাদ অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে শ্রীহরি পাণ্ডেকে বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া কঙ্কর প্রসাদ বারুইকে প্রেসিডেন্সি অঞ্চলে এবং অঞ্জলি সিংহকে জলপাইগুড়িতে দায়িত্বভার দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা বাস্তবায়নের রিপোর্টও জমা দিতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁদের বদল করা হয়েছে, তাঁদের নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন কোনওভাবেই ভোট সংক্রান্ত দায়িত্বে ফের নিয়োগ করা যাবে না। অর্থাৎ ভোট শেষ না হওয়া পর্যন্ত এঁদের নতুন দায়িত্বে কাজ চালিয়ে যেতে হবে।

সোমবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (ECI Gyanesh Kumar) চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, এক তরফা রাজ্যের শীর্ষ প্রশাসনিক অফিসার ও পুলিশ কর্তাদের না বদলাতে। কিন্তু জ্ঞানেশ কুমার সে কথা না শুনে কার্যত কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক শীর্ষ আইপিএস অফিসার থেকে শুরু করে জেলা পুলিশ সুপার ও পুলিশ কমিশনার পদে বদলির সিদ্ধান্ত নেন। সেই ঘটনার পর ফের একাধিক ডিআইজি-ও বদল। 


```