Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

তৃণমূলকে বেনজির হুঁশিয়ারি কমিশনের, পশ্চিমবঙ্গে ভোট এবার অবাধ ও ভয় মুক্ত হবেই, ট্যাগ করে ট্যুইটও

সাধারণত কোনও রাজনৈতিক দলকে এভাবে সরাসরি আক্রমণ করে নির্বাচন কমিশনকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় না। কিন্তু ৯১ লক্ষ নাম বাদ পড়া নিয়ে ডেরেক-সাগরিকা-সাকেতদের সঙ্গে বৈঠকের পর কমিশনের এই অবস্থান স্পষ্ট করে দিল যে, ২০২৬-এর ভোটে বাংলার শাসক দলের সঙ্গে কমিশনের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে।

তৃণমূলকে বেনজির হুঁশিয়ারি কমিশনের, পশ্চিমবঙ্গে ভোট এবার অবাধ ও ভয় মুক্ত হবেই, ট্যাগ করে ট্যুইটও

জ্ঞানেশ কুমার

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 April 2026 14:52

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ৯১ লক্ষ ভোটারের নাম ছাঁটাই (West Bengal SIR Final Voter List) নিয়ে বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের (ECI Gyanesh Kumar) দরজায় কড়া নেড়েছিল তৃণমূল কংগ্রেস (TMC)। কিন্তু ৭ মিনিটের সেই রুদ্ধদ্বার বৈঠক শেষে যা ঘটল, তা কল্পনাও করতে পারেনি রাজনৈতিক মহল। একদিকে ডেরেক ও’ব্রায়েনদের দাবি, তাঁদের ‘গেট লস্ট’ বলে ঘাড়ধাক্কা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অন্যদিকে, সেই অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই নজিরবিহীনভাবে তৃণমূলকে ট্যাগ করে সরাসরি ‘যুদ্ধ’ ঘোষণা করল কমিশন।

কমিশনের হুঁশিয়ারি: টার্গেট তৃণমূল

বৈঠকের রেশ কাটতে না কাটতেই নির্বাচন কমিশনের অফিসিয়াল হ্যান্ডেল থেকে হিন্দি ও ইংরেজিতে একটি পোস্ট করা হয়। যার শিরোনাম— “তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশনের সরাসরি কথা” (Election Commission's Straight-talk to Trinamool Congress)। সেখানে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে: “এবার পশ্চিমবঙ্গে নির্বাচন হবেই— ভয় মুক্ত, হিংসা মুক্ত, হুমকি মুক্ত, প্রলোভন মুক্ত, ছাপ্পা মুক্ত এবং বুথ ও সোর্স জ্যামিং মুক্ত।”

সাধারণত কোনও রাজনৈতিক দলকে এভাবে সরাসরি আক্রমণ করে নির্বাচন কমিশনকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় না। কিন্তু ৯১ লক্ষ নাম বাদ পড়া নিয়ে ডেরেক-সাগরিকা-সাকেতদের সঙ্গে বৈঠকের পর কমিশনের এই অবস্থান স্পষ্ট করে দিল যে, ২০২৬-এর ভোটে বাংলার শাসক দলের সঙ্গে কমিশনের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে।

‘গেট লস্ট’ বনাম ‘ওঁরাই চিৎকার করছিলেন’

এদিন বৈঠক থেকে বেরিয়েই ডেরেক ও’ব্রায়েন বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, “৯১ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার আমাদের কথা শোনা তো দূর অস্ত, অপমান করে ‘গেট লস্ট’ বলে বের করে দিলেন।”

তবে কমিশন এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে। তাঁদের পাল্টা দাবি, “তৃণমূল নেতারাই সৌজন্যের সীমা লঙ্ঘন করেছিলেন। ডেরেক ও’ব্রায়েনরা কমিশনারের সামনে চিৎকার করছিলেন। তাঁদের বারংবার শান্ত হতে বলা হলেও তাঁরা শোনেননি।” এই ‘দুর্ব্যবহার’ এবং ‘অবাধ্যতা’র আবহেই কমিশন ওই কড়া ট্যুইটটি করে বলে মনে করা হচ্ছে।


```