Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

উত্তরবঙ্গে ইসি-র বাড়তি নজর! ভোটার তালিকা খতিয়ে দেখতে রাজ্যে জোশী-আগরওয়াল

তৃণমূলের একাংশের অভিযোগ, “ইসি বিজেপির হয়ে কাজ করছে। উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণে।”
 

উত্তরবঙ্গে ইসি-র বাড়তি নজর! ভোটার তালিকা খতিয়ে দেখতে রাজ্যে জোশী-আগরওয়াল

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 November 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় চলছে ভোটার তালিকার (Voter List) নিবিড় সংশোধন, অর্থাৎ SIR প্রক্রিয়া। আর এই সময়েই উত্তরবঙ্গে (North Bengal) এলেন নির্বাচন কমিশনের (Election Commission,) দুই শীর্ষ আধিকারিক, প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. জোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। বুধবার সন্ধ্যেয় তাঁরা পৌঁছেছেন আলিপুরদুয়ারে। উদ্দেশ্য—উত্তরবঙ্গের তিন জেলায় (আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি) SIR-এর কাজ পর্যালোচনা।

কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার সকালেই শুরু হবে তাঁদের পরিদর্শন। বুথ-লেভেল অফিসার (বিএলও), রিটার্নিং অফিসার (আরও), জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও), অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) এবং সেক্টর ম্যাজিস্ট্রেটদের (এসএম) সঙ্গে বৈঠকের সূচি তৈরি হয়েছে। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন তাঁরা।

এরপর বিকেলে তাঁদের যাওয়ার কথা কোচবিহারে। শুক্রবার তাঁরা যাবেন জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার কয়েকটি এলাকায়, যেখানে বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে বিশেষ উদ্বেগ রয়েছে।

ইসির এই হঠাৎ তৎপরতা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু রাজনীতির অন্দরে। একাংশের দাবি, বন্যাবিধ্বস্ত উত্তরবঙ্গের বহু মানুষেরই প্রয়োজনীয় নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে। ফলে তাঁদের নাম ভোটার তালিকায় তোলার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। সেই কারণেই অতিরিক্ত নজর দিতে চাইছে কমিশন।

তবে অন্য একটি অংশের বক্তব্য—বিষয়টা এত সরল নয়। রাজ্যে ভোট-যুদ্ধের আগে উত্তরবঙ্গে বিজেপি এবং তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা যেমন তীব্র হচ্ছে, তেমনি কমিশনের এই ‘বিশেষ নজর’ তারই ইঙ্গিত বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলের একাংশের অভিযোগ, “ইসি বিজেপির হয়ে কাজ করছে। উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণে।”
অন্যদিকে, বিজেপির মতে, কমিশনের এই পদক্ষেপ সম্পূর্ণ প্রশাসনিক। তাদের বক্তব্য, “বন্যা বিধ্বস্ত মানুষ যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সে জন্যই ইসির উদ্যোগ।”


```