Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আবাস না মেলায় মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে অভিযোগ! ‘ঘরের মেয়ের’ পা ছুঁয়ে প্রণাম বৃদ্ধের

সবটা মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন সরাসরি আশ্বাস পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বৃদ্ধ।

আবাস না মেলায় মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে অভিযোগ! ‘ঘরের মেয়ের’ পা ছুঁয়ে প্রণাম বৃদ্ধের

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 September 2025 18:53

দ্য ওয়াল ব্যুরো: দুই নেতার অশান্তিতে জোটেনি আবাস যোজনার ঘর (Abas Yojona House)। সমস্যা জানাতে এবার মুখ্যমন্ত্রীর কনভয়ই (CM's convoy) থামালেন জলপাইগুড়ির এক প্রবীণ নাগরিক (Jalpaiguri)। আর তাঁকে দেখে মুখে হাসি ছড়িয়ে নিজেই খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়—“সমস্যার সমাধান হয়েছে তো?”

ঘটনাটি জলপাইগুড়ির। বুধবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। পথে একজন বৃদ্ধ হঠাৎ কনভয়ের সামনে এসে দাঁড়ান।

তিনি রাজেন রায়, স্থানীয় বাসিন্দা। এর আগেও মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অন্য একটি সমস্যা জানিয়ে সমাধান পেয়েছেন। তাই ফের ভরসা রেখেই এদিন মুখ্যমন্ত্রীকে থামান তিনি।

মুখ্যমন্ত্রীও চিনে ফেলেন রাজেনবাবুকে। কাছে এসে হাতজোড় করে বলেন, “সমস্যা মিটেছে তো?” সঙ্গে সঙ্গেই রাজেনবাবু জানান, এবার তাঁর সমস্যা আবাস যোজনার ঘর পাওয়া নিয়ে। তাঁর অভিযোগ, এলাকার দুই নেতা—খগেশ্বর রায় ও কৃষ্ণ দাসের মধ্যে টানাপোড়েনের জেরে তিনি ঘর পাচ্ছেন না। বহুবার জানালেও কোনও সুরাহা হয়নি। তাই এবার ‘ঘরের মেয়ে’র দ্বারস্থ হয়েছেন তিনি।

সবটা মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন সরাসরি আশ্বাস পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বৃদ্ধ। রাস্তার মাঝেই পা ছুঁয়ে প্রণাম করেন মমতা বন্দ্যোপাধ্যায়ক। আশায় বুক বাঁধছেন তিনি, এবার হয়তো ঘর মিলবেই।

ওই দৃশ্য ঘিরে এলাকায় ব্যাপক চর্চা। মুখ্যমন্ত্রীর মানবিক মুখ এবং সাধারণ মানুষের সমস্যা শোনার এই ভঙ্গিমা আবারও মন জয় করেছে বহু মানুষের।


```