Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হাইকোর্টের রায় ‘জানেন না’ মুখ্যসচিব! জেলের অবস্থা বেহাল, ক্ষুব্ধ বিচারপতি

আদালতের পর্যবেক্ষণ, "দিনের পর দিন শুধু মামলা পিছিয়ে দিয়ে দায় এড়ানো যায় না।" 

হাইকোর্টের রায় ‘জানেন না’ মুখ্যসচিব! জেলের অবস্থা বেহাল, ক্ষুব্ধ বিচারপতি

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 September 2025 18:17

দ্য ওয়াল ব্যুরো: জেলগুলিতে অতিরিক্ত বন্দি রাখার (Prisoner numbers are increasing) সমস্যা মেটাতে পরিকাঠামোগত (infrastructure is lacking) মানোন্নয়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু দিনের পর দিন সেই নির্দেশ কার্যকর না হওয়ায় এবার রাজ্যের মুখ্যসচিবকে সরাসরি তলব করল আদালত।

এই মামলার শুনানিতে বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়—মুখ্যসচিব আজ তিনি যেখানেই থাকুন, ভার্চুয়ালি হাজির হতে হবে আদালতে।

কাকতালীয়ভাবে মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। আদালতের নির্দেশের জেরে সেখান থেকেই ভার্চুয়ালি শুনানিতে যোগ দেন সিএস।

বিচারপতির কড়া প্রশ্ন, "হাইকোর্টের রায় কার্যকর হয়নি কেন?" জবাবে মুখ্যসচিব জানান, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। এই বক্তব্যে বিস্মিত আদালত, সঙ্গে সঙ্গে নির্দেশ দেয়—আগামী ২৪ ঘণ্টার মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে, তাঁকে হাইকোর্টের রায় না জানানোর জন্য তিনি কার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন।

এর পাশাপাশি, ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের সংশোধনাগারগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার কত দিনের মধ্যে টাকা বরাদ্দ করবে, তাও স্পষ্ট করে জানাতে হবে।

উল্লেখযোগ্য, রাজ্যের বিভিন্ন জেলে বন্দির সংখ্যা সীমার অনেকটাই বেশি। ফলে জীবনযাত্রার মান, নিরাপত্তা, স্বাস্থ্য পরিকাঠামো—সব কিছুতেই তৈরি হয়েছে সঙ্কট। এর আগে একাধিকবার আদালত এই বিষয়ে রাজ্যকে সতর্ক করলেও বাস্তবে কোনও পদক্ষেপ চোখে পড়েনি।

আদালতের পর্যবেক্ষণ, "দিনের পর দিন শুধু মামলা পিছিয়ে দিয়ে দায় এড়ানো যায় না।"

 আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ২টোয় ফের এই মামলার শুনানি। মুখ্যসচিবের হলফনামা ও ভবিষ্যৎ পদক্ষেপের রূপরেখার দিকেই এবার নজর আদালতের।


```