Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটার তালিকায় নাম তোলার লাইনে দাঁড়িয়ে সব শেষ! রানাঘাটে মৃত্যু বৃদ্ধের, উঠছে অব্যবস্থার অভিযোগ

পরিবারের অভিযোগ, এই মৃত্যুর পিছনে দায়ী বর্তমান পরিস্থিতি ও প্রশাসনিক অব্যবস্থা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে এমন ঘটনা ঘটেছে।

ভোটার তালিকায় নাম তোলার লাইনে দাঁড়িয়ে সব শেষ! রানাঘাটে মৃত্যু বৃদ্ধের, উঠছে অব্যবস্থার অভিযোগ

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 9 April 2026 13:15

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকায় নাম তোলার লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার ঘটনা। মৃত্যু হয়েছে ৬৮ বছরের জীবনকৃষ্ণ বিশ্বাসের।

জীবনকৃষ্ণবাবুর পরিবারের অন্যান্য সদস্যদের নাম ভোটার তালিকায় থাকলেও তাঁর এবং এক মেয়ের নাম বাদ পড়ে যায়। সেই কারণেই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বৃহস্পতিবার সকালে রানাঘাটে যান। সঙ্গে মেয়েও ছিলেন। লক্ষ্য ছিল, মহকুমা প্রশাসনিক দফতরে গিয়ে নাম পুনর্নিবন্ধনের আবেদন করা।

অভিযোগ, সেখানে পৌঁছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের। লাইনে অপেক্ষা করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জীবনকৃষ্ণবাবু। পরিস্থিতি গুরুতর বুঝে দ্রুত তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পরিবার। মৃতের মেয়ে চম্পা বিশ্বাস বলেন, “সকালে কাগজপত্র নিয়ে আমরা দফতরে যাই। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরই হঠাৎ বাবার শরীর খারাপ হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি।” তাঁর কথায়, “যা ক্ষতি হওয়ার আমাদেরই হল। এখন কাকে বলব, কে আমাদের কথা শুনবে?”

পরিবারের অভিযোগ, এই মৃত্যুর পিছনে দায়ী বর্তমান পরিস্থিতি ও প্রশাসনিক অব্যবস্থা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে এমন ঘটনা ঘটেছে বলেই তাঁদের দাবি।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়া বা মৃত্যুর অভিযোগ উঠেছে। ফলে গোটা ব্যবস্থার কার্যকারিতা এবং মানবিক দিক নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। এই ঘটনাকে ঘিরে স্থানীয় মহলে ক্ষোভ ছড়িয়েছে, পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।


```