Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

লাথিতে বৃদ্ধের মৃত্যু, ব্যারাকপুর কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে ঘিরে আদালত চত্বরেও অশান্তি

ঘটনাটি সামনে আসতেই দ্রুত পদক্ষেপ করে তৃণমূল কংগ্রেস। দলের তরফে জানানো হয়, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। প্রশাসনিক স্তরেও নড়েচড়ে বসে পুলিশ।

লাথিতে বৃদ্ধের মৃত্যু, ব্যারাকপুর কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে ঘিরে আদালত চত্বরেও অশান্তি

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 February 2026 20:50

দ্য ওয়াল ব্যুরো: ব্যারাকপুরে ৮১ বছর বয়সি বৃদ্ধ তুলসী অধিকারীর মৃত্যুকে (Barrackpore Death Incident) ঘিরে উত্তেজনা এখনও রয়েছে এলাকায়। অভিযোগ, উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের (TMC Councilor Rabindranath Bhattacharya) মারধরের জেরেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধর। ঘটনার পর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে গোটা ব্যারাকপুর জুড়ে।

ঘটনাটি সামনে আসতেই দ্রুত পদক্ষেপ করে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের তরফে জানানো হয়, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। প্রশাসনিক স্তরেও নড়েচড়ে বসে পুলিশ। ব্যারাকপুর থানার পুলিশ প্রথমে অভিযুক্ত কাউন্সিলরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে বিজেপি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযুক্ত কাউন্সিলরের ফাঁসির দাবিতে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন। সেখান থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে স্লোগান দিতে দিতে ব্যারাকপুর মহকুমা আদালতের দিকে মিছিল শুরু হয়। সেই সময়েই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ করে। কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ হলেও পুলিশের তৎপরতায় অর্জুন সিং-সহ বিজেপির নেতা-কর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।

এদিকে আদালতে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজুর আবেদন জানায় পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১), ১১৫(২), ১২৬(২) এবং ৩৫১(২) ধারায় মামলা করার প্রার্থনা করা হয়। এর মধ্যে একটি ধারা জামিন-অযোগ্য, বাকি তিনটি জামিনযোগ্য বলে জানা গিয়েছে।

বৃদ্ধর মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর, পথ অবরোধ ও আদালত চত্বরে উত্তেজনার আবহে ব্যারাকপুর এখন কার্যত অগ্নিগর্ভ। তদন্তের অগ্রগতি ও আদালতের পরবর্তী নির্দেশের দিকেই নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের।

ঠিক কী ঘটেছিল?

অভিযোগ, বেআইনি নির্মাণ ঘিরে রবিবার স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তুলসী অধিকারী। তারপরই বৃদ্ধকে লাথি মারেন কাউন্সিলর। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ এবং অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।


```