Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এগরার বিস্ফোরণের ধাক্কায় বদলে গেল এগরা থানার আইসি

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে এগরার বাজি কারখানার বিস্ফোরণের (Egra Blast) ঘটনার পর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ওই এলাকার থানার আইসির (Egra Police Station IC) ভূমিকায় যে সন্তুষ্ট নন, তা রাখঢাক না রেখেই সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন

এগরার বিস্ফোরণের ধাক্কায় বদলে গেল এগরা থানার আইসি

শেষ আপডেট: 19 May 2023 10:34

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে এগরার বাজি কারখানার বিস্ফোরণের (Egra Blast) ঘটনার পর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ওই এলাকার থানার আইসির (Egra Police Station IC) ভূমিকায় যে সন্তুষ্ট নন, তা রাখঢাক না রেখেই সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দেখা গেল এগরা থানার আইসিকে বদলে দিল নবান্ন।

এগরা থানার আইসি ছিলেন সৌসুম চক্রবর্তী। তাঁকে সেখান থেকে সরিয়ে পাঠানো হল হুগলির গ্রামীণ পুলিশ জেলায়। সেখানকার আইসির দায়িত্ব নেবেন তিনি। তাঁর জায়গায় এগরা থানার দায়িত্বে আসছেন স্বপন গোস্বামী। এতদিন তিনি হুগলির গ্রামীণ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার আইসি ছিলেন।

মঙ্গলবার দুপুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওই থানার আইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, এগরা থানার আইসি কি এই বাজি কারখানা সম্পর্কে জানতেন না? তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে তারও ইঙ্গিত দিয়েছিলেন। পাশাপাশি মমতা এই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেন।

এগরার বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও হাইকোর্ট সিআইডি তদন্তের কথাই জানিয়েছে। সঙ্গে এনআইএ-কে যুক্ত করার কথাও বলে হাইকোর্ট। এদিকে, শুক্রবার সকালেই ওড়িশা হাসপাতালে মৃত্যু হয় ওই বাজি কারখানার মালিক তথা মূল অভিযুক্ত ভানু বাগ।

ট্রেনের ধাক্কায় রেলকর্মীর মৃত্যু! সেতু পার হওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা ডুয়ার্সে


```