Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

ED: সুজিত বসুকে তৃতীয় নোটিস ইডির, এবার হাজিরা এড়ালে আইনি ব্যবস্থা! তলব রথীন ঘোষকেও

 বিধানসভা নির্বাচনের আবহে পুর নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ছে রাজ্যের বিদায়ী দমকলমন্ত্রী সুজিত বসুর। ফের তাঁকে তলব করে তৃতীয় নোটিস পাঠাল ইডি। এবারও হাজিরা এড়ালে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে তদন্তকারীরা।

ED: সুজিত বসুকে তৃতীয় নোটিস ইডির, এবার হাজিরা এড়ালে আইনি ব্যবস্থা! তলব রথীন ঘোষকেও

তৃণমূলের দুই প্রার্থীকে ইডির তলব

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 April 2026 12:07

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) অস্বস্তি বাড়ছে রাজ্যের বিদায়ী দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose)। ফের তাঁকে তলব করে তৃতীয় নোটিস পাঠাল ইডি (ED)। এবারও হাজিরা এড়ালে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে তদন্তকারীরা। গতকালই সুজিত বসু (Sujit Bose) ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে চিঠি পাঠিয়েছিলেন।

ইডি সূত্রে খবর, বিধাননগরের তৃণমূল প্রার্থীকে (TMC Candidate) জিজ্ঞাসাবাদের জন্য এর আগে দু'বার তলব করা হয়েছিল। কিন্তু প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারেননি তিনি। ভোটের পর মে মাসে যাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। অন্যদিকে, জমি দখল সংক্রান্ত মামলায় গত বুধবার বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও (Rathin Ghosh) ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেদিন কেউই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি।

এরপর বৃহস্পতিবারই ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে চিঠি পাঠান সুজিত বসু। তাঁর অভিযোগ ছিল, প্রচারে ব্যস্ত থাকার কথা জানালেও বারবার তাঁকে নোটিস পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। 

এরপরই সুজিত বসুকে তৃতীয় নোটিস পাঠায় ইডি। আগামিকাল অর্থাৎ শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে, রথীন ঘোষকেও তলব করা হয়েছে।

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রাক্কালে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র সক্রিয়তা ঘিরে চর্চা তুঙ্গে।  জমি দখল সংক্রান্ত মামলায় রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকেও তলব করেছিল ইডি।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, কেন একের পর এক তৃণমূলের প্রার্থীদেরই তলব করা হচ্ছে। ভোটের আগে রাজ্যজুড়ে বেআইনি অর্থ উদ্ধারে ইডি সক্রিয় হয়েছে ঠিকই, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল নগদ উদ্ধারও হয়েছে। কিন্তু সেই অভিযানের পাশাপাশি নির্দিষ্টভাবে শাসকদলের প্রার্থীদেরই কেন ডাকা হচ্ছে, তা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।


```