Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মুকুল রায়কে ইডির তলব, শুভ্রাংশু বললেন, 'বাবা অসুস্থ, ওরা চাইলে বাড়িতে এসে জেরা করুন'

সেবি-র অনুমতি ছাড়াই লগ্নিকারীদের থেকে ১,৯১৬ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল ‘অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালটি’ সংস্থার বিরুদ্ধে।

মুকুল রায়কে ইডির তলব, শুভ্রাংশু বললেন, 'বাবা অসুস্থ, ওরা চাইলে বাড়িতে এসে জেরা করুন'

শেষ আপডেট: 15 February 2024 16:56

দ্য ওয়াল ব্যুরো: একটি আর্থিক তছরুপের মামলায় মুকুল রায়কে সমন পাঠাল ইডি। সূত্রের খবর, অ্যালকেমিস্ট মামলায় মুকুলকে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা।

ইডির চিঠির সত্যতা স্বীকার করে নিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু। একই সঙ্গে তিনি বলেন, "বাবা অসুস্থ। উনি কোনও কিছুই মনে রাখতে পারছেন না। বাড়িতে সর্বক্ষণ নজরদারির মধ্যে রাখতে হয়। তাই বাবাকে দিল্লি নিয়ে যাওয়া সম্ভব নয়। বরং তদন্তকারীরা চাইলে বাড়িতে এসে বাবাকে জিজ্ঞাসাবাদ করে যান।"  

এ ব্যাপারে তদন্তকারী সংস্থাকেও তিনি চিঠি পাঠিয়ে অনুরোধ জানাবেন বলেও জানিয়েছেন।

সেবি-র অনুমতি ছাড়াই লগ্নিকারীদের থেকে ১,৯১৬ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল ‘অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালটি’ সংস্থার বিরুদ্ধে। ওই সংস্থার মালিক তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কেডি সিং। আর্থিক তছরুপের অভিযোগে ২০২১ সালের বিধানসভা ভোটের মুখে কেডি সিংকে গ্রেফতার করে ইডি।

সূত্রের খবর, কেডির সঙ্গে মুকুলের ঘনিষ্ঠতা ছিল। জেরায় তদন্তকারীদের কাছে মুকুলের কথাও বলেছিলেন কেডি। সেই সূত্রেই কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রের খবর।

২০২১ সালের বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান মুকুল। কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে বিজেপির টিকিটে জয়ীওহন তিনি। যদিও ভোটের কিছুদিন পরেই তৃণমূলে ফেরেন মুকুল। এর কিছুদিন পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরিবার সূত্রের খবর,  স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন মুকুল। এমনকী কিছুই মনে রাখতে পারছেন না। শারীরিকভাবেও অত্যন্ত দুর্বল। তাই ২৪ ঘণ্টা বাড়িতেই নজরদারির মধ্যে রাখা হয়েছে তাঁকে।


```