Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শাহজাহানের মামলায় দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে আবেদন, রাজ্যের সঙ্গে যৌথ তদন্তে রাজি নয় ইডি

ইডির বক্তব্য, মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় তদন্ত প্রক্রিয়াও থেমে রয়েছে। ফলে অভিযুক্ত আড়ালে থেকেই তার কাজ চালিয়ে যাচ্ছে। তাই দ্রুত শুনানি প্রয়োজন৷

শাহজাহানের মামলায় দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে আবেদন, রাজ্যের সঙ্গে যৌথ তদন্তে রাজি নয় ইডি

শেষ আপডেট: 6 February 2024 12:57

দ্য ওয়াল ব্যুরো: একমাস অতিক্রান্ত। এখনও বেপাত্তা সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। এরই মাঝে গোপন ডেরা থেকেই নিজের আগাম জামিনের আবেদন করেছেন শাহজাহান। ইডির ভূমিকা নিয়ে আদালতে প্রশ্নও তুলেছেন ফেরার তৃণমূল নেতার আইনজীবী। ইডির দাবি, অন্তরালে থেকেই পেপারওয়ার্ক করে যাচ্ছেন শাহজাহান। তাই দ্রুত শাহজাহান মামলার শুনানির আর্জি জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে আবেদন জানাল ইডি।

ইডির বক্তব্য, মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় তদন্ত প্রক্রিয়াও থেমে রয়েছে। ফলে অভিযুক্ত আড়ালে থেকেই তার কাজ চালিয়ে যাচ্ছে। তাই দ্রুত শুনানি প্রয়োজন৷

আদালত সূত্রে জানা গিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছে, আগামীকাল বুধবার এই মামলার শুনানি হতে পারে৷

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। একাধিক ইডি অফিসার আহত হন, মাথা ফাটে অনেকের। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়, মোবাইল ভেঙে দেওয়া হয়।

ওই ঘটনায় সিঙ্গল বেঞ্চ সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে  সিট গঠন করে  যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিল। নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডি। তাদের বক্তব্য ছিল, রাজ্য পুলিশ এর আগে একাধিক মামলায় সিবিআইয়ের সাথে অসহযোগিতা করেছে। এক্ষেত্রেও সেই আশঙ্কা রয়েছে> তাই তদন্তভার দেওয়া হোক শুধুমাত্র সিবিআইয়ের হাতে। কিন্তু সেই মামলা বেশ কয়েকদিন ধরে তালিকায় থাকলেও শুনানি হচ্ছে না।

এদিন ইডির তরফে আইনজীবী ফের প্রধান বিচারপতিকে জানান, ১২ ফেব্রুয়ারি বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা। কিন্তু শুনানি না হওয়ায় তদন্ত থমকে রয়েছে।


```