Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ইডির বাজেয়াপ্ত করা এই সম্পত্তি মূলত প্রসন্ন এবং তাঁর স্ত্রী কাজলের নামে থাকলেও সেখানে একটি সংস্থার ভাগও রয়েছে। বাজেয়াপ্তের তালিকায় রয়েছে শ্রী দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেডের নাম।

পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

প্রসন্ন রায় ও ইডির এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্ট

শেষ আপডেট: 26 October 2024 14:20

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি দুর্নীতির মামলায় প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল সিবিআই। পরে এই মামলার আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে ইডি। বর্তমানে প্রসন্ন জেল হেফাজতে রয়েছেন। এবার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের মামলায় ‘মিডলম্যান’ প্রসন্নের ১৬৩ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

শনিবার তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, প্রসন্ন এবং তাঁর স্ত্রী কাজল সোনি রায়ের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক হোটেল, রিসর্টও তালিকায় রয়েছে।

ইডির বাজেয়াপ্ত করা এই সম্পত্তি মূলত প্রসন্ন এবং তাঁর স্ত্রী কাজলের নামে থাকলেও সেখানে একটি সংস্থার ভাগও রয়েছে। বাজেয়াপ্তের তালিকায় রয়েছে শ্রী দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেডের নাম। এই সংস্থা প্রসন্নই পরিচালনা করতেন বলে জানিয়েছে ইডি।

এখনও অবধি গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় ইডির বাজেয়াপ্ত করা মোট সম্পত্তির মূল্য দাঁড়াল ৫৪৪ কোটি ৮০ লক্ষ টাকা। 

প্রসঙ্গত, ইডি আগেই জানিয়েছিল প্রসন্ন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। প্রাক্তন মন্ত্রীর এক আত্মীয়র সঙ্গে বিয়েও হয়েছে প্রসন্নর। সেই সূত্রেই প্রসন্ন হয়ে উঠেছিলেন এসএসসি-র অন্যতম দালাল। তাঁর অফিস হয়ে উঠেছিল টাকা লেনদেনের এপিসেন্টার।  

বছর চারেক আগে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা খোলেন প্রসন্ন। সল্টলেকে সেই সংস্থার নাম আইডিয়াল কার রেন্টাল সার্ভিসেস। এই অফিসেই নিয়োগের দুর্নীতি হত বলে দাবি করেছিলেন তদন্তকারীদের।


```