Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

I PAC-এ তল্লাশি ঘিরে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডির, অভিযোগে কাদের নাম রয়েছে?

এর মধ্যে একটি পিটিশন দাখিল করা হয়েছে ইডির তরফেই। অন্য পিটিশনটি দাখিল করেছেন সংস্থার তিন অফিসার।

I PAC-এ তল্লাশি ঘিরে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডির, অভিযোগে কাদের নাম রয়েছে?

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 January 2026 12:34

দ্য ওয়াল ব্যুরো: I PAC-এ ইডির হঠাৎ তল্লাশিকে (I Pac ED raid) ঘিরে তৈরি হওয়া তীব্র বিতর্ক এবার পৌঁছল দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court)। তল্লাশির সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই ঘটনায় একসঙ্গে দু’টি পিটিশন (double petition in I Pac ED raid case) দায়ের করা হয়েছে শীর্ষ আদালতে।

এর মধ্যে একটি পিটিশন দাখিল করা হয়েছে ইডির তরফেই। অন্য পিটিশনটি দাখিল করেছেন সংস্থার তিন অফিসার - নিশান্ত কুমার, বিক্রম এহেলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। এই তিন আধিকারিকই সরাসরি তল্লাশি অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।

এই মামলায় প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই মামলায় পার্টি করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের শীর্ষ পুলিশ মহলকেও মামলায় অন্তর্ভুক্ত করেছে ইডি। তালিকায় রয়েছেন রাজ্যের ডিজিপি (DGP), কলকাতার পুলিশ কমিশনার (CP) এবং আইপিএস অফিসার প্রিয়ব্রত রায়।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে ইডি অভিযোগ করেছে, আই প্যাকে (I PAC) তল্লাশি চলাকালীন তাদের কাজে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, আইন অনুযায়ী কর্তব্য পালন করতে গিয়ে তাদের বাধার মুখে পড়তে হয়েছে।

এই মামলায় আলাদা করে তিন ইডি অফিসারও গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, শুধু স্থানীয় স্তরে নয়, প্রশাসনের শীর্ষ স্তর থেকেই তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে। অভিযোগের তীর সরাসরি মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনের উচ্চপর্যায়ের দিকে।

ইডি আরও জানিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আগেই CBI-র কাছে আবেদন করেছে। গোটা ঘটনার বিষয়ে একটি FIR দায়ের করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। কীভাবে, কার নির্দেশে এবং কোন পরিস্থিতিতে ED-র তল্লাশিতে বাধা দেওয়া হল, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন বলে মনে করছে তারা।

এছাড়াও ইডির আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় যাঁরা উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা, সবার ভূমিকাই খতিয়ে দেখা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষা ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজের স্বাধীনতা নিয়ে এই ঘটনায় গুরুতর প্রশ্ন উঠেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

আই প্যাকে তল্লাশি ঘিরে তৈরি হওয়া এই তুলকালাম পরিস্থিতি এখন সুপ্রিম কোর্টের নজরে। শীর্ষ আদালত এই বিষয়ে কী নির্দেশ দেয়, তার দিকেই তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।


```