Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নতুন বছরে বড় বদল! শিয়ালদহ-হাওড়া ডিভিশনে ১ জানুয়ারি থেকে পাল্টে যাচ্ছে শতাধিক ট্রেনের সময়সূচি

শিয়ালদহ ডিভিশনেও (Sealdah Division Train Time) একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী শিয়ালদহ–রানাঘাট ট্রেন ৩১৬৩৫ এবার শান্তিপুর পর্যন্ত যাবে। 

নতুন বছরে বড় বদল! শিয়ালদহ-হাওড়া ডিভিশনে ১ জানুয়ারি থেকে পাল্টে যাচ্ছে শতাধিক ট্রেনের সময়সূচি

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 December 2025 13:09

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর শুরু হওয়ার আগেই যাত্রীদের জন্য বড় পরিবর্তন আনছে পূর্ব রেল (Eastern Railway timetable schedule)। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল- সব মিলিয়ে বহু ট্রেনের সময়সূচিতে সংশোধন করা হয়েছে (EMU MEMU DEMU schedule)। পূর্ব রেল জানিয়েছে, ১ জানুয়ারি থেকেই এই নতুন টাইম টেবিল কার্যকর হবে (Howrah Sealdah train timing change)। মূল লক্ষ্য, ট্রেন যাতে নির্ধারিত সময়ে চালানো হয় এবং রেলের সামগ্রিক পরিষেবা আরও দ্রুত ও নির্ভরযোগ্য করা। কর্তৃপক্ষের আশা, যাত্রার সময় কমে যাওয়ায় ভবিষ্যতে আরও বেশি ট্রেন চালানো যাবে।

শুধু সময়ের পরিবর্তন নয়, যাত্রীদের চাহিদা অনুযায়ী বেশ কিছু ট্রেনের রুটও বাড়ানো হয়েছে। নতুন বছর থেকে ছয় জোড়া হাওড়া-আরামবাগ-হাওড়া (Howrah Arambagh train) ইএমইউ লোকাল (৩৭৩৫৯, ৩৭৩৬৫, ৩৭৩৬৭, ৩৭৩৬৯, ৩৭৩৬০, ৩৭৩৬৬) এবার থেকে গোঘাট পর্যন্ত চলবে। পাশাপাশি দুই জোড়া হাওড়া–তারকেশ্বর–হাওড়া ট্রেন (৩৭৩৪১, ৩৭৩৫৪) নতুন তালিকায় গোঘাটে দাঁড়াবে। চার জোড়া তারকেশ্বর–আরামবাগ–তারকেশ্বর ইএমইউ লোকাল (৩৭৩৮৫, ৩৭৩৯৬, ৩৭৩৯৮, ৩৭৩৮৬) -এর যাত্রাও গোঘাট পর্যন্ত বাড়ানো হয়েছে।

শিয়ালদহ ডিভিশনেও (Sealdah Division Train Time) একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী শিয়ালদহ–রানাঘাট ট্রেন ৩১৬৩৫ এবার শান্তিপুর পর্যন্ত যাবে। এছাড়া ৩০১১৩ বিবাদী বাগ–বারাকপুর লোকাল এখন থেকে কল্যাণী পর্যন্ত চলবে। একইভাবে ৩১২৪২ বারাকপুর–শিয়ালদহ লোকাল-এর রুটও বাড়িয়ে কল্যাণী পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি বর্ধমান–তিনপাহাড় মেমু ট্রেন (৬৩০৬৩, ৬৩০৬৪) দু’টির গন্তব্য বাড়িয়ে সাহেবগঞ্জ পর্যন্ত করা হয়েছে।

কয়েকটি ট্রেনের চলার দিনেও পরিবর্তন এসেছে। আগে সপ্তাহে ছ’দিন চলা ৩৩৩১৮ ও ৩৩৩২১ হাসনাবাদ–বারাসাত লোকাল এখন থেকে প্রতিদিন চলবে। অন্যদিকে ৩১২২৩ ও ৩১২৪২ শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল এবং ৩০১১৬, ৩০১১৩ বারাকপুর–বিবাদী বাগ লোকাল প্রতিদিনের বদলে সপ্তাহে ছ’দিন চলবে।

পূর্ব রেল জানিয়েছে, মোট ৪৫টি মেল ও এক্সপ্রেস এবং ২০৩টি ইএমইউ-মেমু-ডেমু-প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতে সংশোধন করা হয়েছে। নতুন টাইম টেবিল যাত্রীদের ভোগান্তি কমাবে এবং রেল পরিষেবাকে আরও সহজ, দ্রুত ও নির্ভুল করে তুলবে, এমনটাই আশা রেল কর্তৃপক্ষের।


```