Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বছরের শেষ দিনে অতিরিক্ত মেট্রো পরিষেবা এই রুটে, প্রযুক্তিগত ত্রুটি এড়াতে আগেভাগেই ব্যবস্থা

মেট্রো সূত্রে খবর, প্রতিবছরই বর্ষশেষের রাতে ব্লু লাইনে (Blue Line Metro Service) যাত্রীসংখ্যা বাড়ে। দক্ষিণেশ্বর, শ্যামবাজার, দমদম, এসপ্ল্যানেডের মতো জায়গায় রাতভর ভিড় থাকে।

বছরের শেষ দিনে অতিরিক্ত মেট্রো পরিষেবা এই রুটে, প্রযুক্তিগত ত্রুটি এড়াতে আগেভাগেই ব্যবস্থা

কলকাতা মেট্রো

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 December 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: বছরের শেষ দিন মানেই শহরজুড়ে উৎসবের আমেজ, রাস্তায় মানুষের ঢল। এইদিনে অনেকেই বাইরে থাকেন, রাতে দেরি করে বাড়ি ফেরেন। সেই সমস্ত যাত্রীদের সুবিধার জন্য ৩১ ডিসেম্বর বাড়তি পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro Special service on 31 December)।

সোমবার প্রকাশিত মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম রুটে বাড়তি মোট ৮টি মেট্রো চালানো হবে। আপ লাইনে ৪টি এবং ডাউন লাইনে ৪টি ট্রেন যুক্ত হবে রাতের পরিষেবায়। এছাড়া দমদম থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তও আরও একটি অতিরিক্ত মেট্রো চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ (Metro Special service)।

মেট্রো সূত্রে খবর, প্রতিবছরই বর্ষশেষের রাতে ব্লু লাইনে (Blue Line Metro Service) যাত্রীসংখ্যা বাড়ে। দক্ষিণেশ্বর, শ্যামবাজার, দমদম, এসপ্ল্যানেডের মতো জায়গায় রাতভর ভিড় থাকে। সেই চাপ সামলাতেই বাড়তি পরিষেবা দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত ত্রুটি বা সিগন্যাল সমস্যার জেরে ব্লু লাইনে বারবার পরিষেবা ব্যাহত হলেও, বছরশেষের রাতে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো।

বাড়তি পরিষেবার সময়সূচিও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে, যাতে যাত্রীরা আগেভাগে পরিকল্পনা করতে পারেন।

তবে গ্রিন লাইন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ) এবং ইয়েলো লাইন (জয়হিন্দ বিমানবন্দর–নোয়াপাড়া) রুটে কোনও অতিরিক্ত মেট্রো (Special Service) চালানো হবে না। এই দুটি রুটে যাত্রীসংখ্যা তুলনামূলক কম হওয়ায় অতিরিক্ত পরিষেবার প্রয়োজন হয়নি বলে জানানো হয়েছে।

যাত্রীদের ইচ্ছা একটাই, বর্ষশেষের রাতে ট্রেন পাওয়া যাক বা না যাক, পরিষেবা যেন ঠিক থাকে। ভিড়ের সময় ট্রেন আটকে পড়া বা সিগন্যাল সমস্যার মতো পরিস্থিতি যাতে না হয়, সে বিষয়টি মেট্রো কর্তৃপক্ষকে নজরে রাখার অনুরোধ করেছেন অনেকে। 


```