আগামী শনিবার, ২ অগস্ট রাত ১০:৫০ থেকে রবিবার, ৩ অগস্ট সকাল ৫:৫০, টানা ৭ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, এই সময়কালে চলবে ট্র্যাক মেরামতির কাজ।

ফাইল ছবি।
শেষ আপডেট: 1 August 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্তে ফের এক গুচ্ছ ট্রেন বাতিল (Train Cancel)! রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, বড়সড় ট্র্যাফিক ব্লকের জন্য দমদম জংশন স্টেশনে (Dumdum Junction) ডাউন লাইনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
আগামী শনিবার, ২ অগস্ট রাত ১০:৫০ থেকে রবিবার, ৩ অগস্ট সকাল ৫:৫০, টানা ৭ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, এই সময়কালে চলবে ট্র্যাক মেরামতির কাজ।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা এবং পরিষেবার মানোন্নয়নের জন্যই এই সাময়িক ট্র্যাফিক ব্লক। তবে এতে চরম ভোগান্তিতে পড়তে পারেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা।
বাতিল ট্রেনের তালিকা:
২ অগস্ট, শনিবার: শিয়ালদহ–বনগাঁ: UP 33861 / DN 33858, শিয়ালদহ-নৈহাটি: UP 31447 / DN 31450
৩ অগস্ট, রবিবার: শিয়ালদহ–কল্যাণী সীমান্ত: UP 31313 / DN 31316, শিয়ালদহ–নাইহাটি: UP 31411 / DN 31414, শিয়ালদহ–হাবড়া: UP 33651 / DN 33652, শিয়ালদহ–ডানকুনি: UP 32211, 32213, 32215, 32217 / DN 32212, 32214, 32216, 32218, শিয়ালদহ–বারাসত: UP 33431 / DN 33432, শিয়ালদহ–রানাঘাট: UP 31611 / DN 31612 এবং শিয়ালদহ–বনগাঁ: UP 33817 / DN 33826
একইভাবে কিছু ট্রেনের রুট পরিবর্তিত করা হয়েছে।
৩ অগস্ট, রবিবার: DN 33812 বনগাঁ–শিয়ালদহ লোকাল শেষ হবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে (Short Terminated)। একইভাবে UP 33813 শিয়ালদহ–বনগাঁ লোকাল ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট থেকে, সকাল ৪:৪৫-এ ছাড়বে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, “এই সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিষেবা চালু করা হবে।”
যাত্রার আগে রেলের অফিসিয়াল অ্যাপ, স্টেশন নোটিস বোর্ড বা হেল্পলাইন নম্বর থেকে ট্রেনের স্ট্যাটাস জেনে নেওয়ার জন্য রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে। তবে প্রায় প্রতি সপ্তাহে এভাবে একাধিক ট্রেন বাতিল নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। নিত্যযাত্রীদের ক্ষোভ, গত দেড় বছর ধরে হামেশাই মেরামতির কথা বলে বহু ট্রেন বাতিল করা হচ্ছে, কিন্তু পরিষেবার কোনও উন্নতি নেই।