
শেষ আপডেট: 10 July 2023 19:24
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে (East Bengal) গোলরক্ষক হিসেবে এলেন প্রভসুখন সিং গিল (Prabhsukhan Singh Gill)। তাঁকে কেরালা ব্লাস্টার্স থেকে দেড় কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নিয়েছেন লাল হলুদ কর্তারা।
এই মুহূর্তে দেশের সেরা গোলরক্ষক হলেন পাঞ্জাবের এই কিপার। প্রভসুখন লাল হলুদে আসছেন তাঁর ভাই গুরসিমরাত গিলকে নিয়ে। ভাই আবার রক্ষণে খেলেন। তাঁকেও নিতে হচ্ছে ১.২ কোটির ট্রান্সফার ফি দিয়েই।
সোমবারই দুই ভাই শহরে চলে এসেছেন মেডিকেল টেস্ট দেওয়ার জন্য। আইএসএলের গোল্ডেন গ্লাভস জিতেছিলেন তিনি। ২২ বছরের এই গোলরক্ষক ইন্ডিয়ান অ্যারোজের হয়ে নিজের পেশাদার ফুটবলের কেরিয়ার শুরু করেছিলেন। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলার পরে বেঙ্গালুরু এফসিতে যোগ দেন। ২০১৯- ২০২০ মরশুম বেঙ্গালুরুর হয়ে খেলার পরে কেরলের পথে পা বাড়ান।

লাল হলুদে গত তিনবছর ধরেই চলছে কিপিং সমস্যা। অরিন্দম ভট্টাচার্য, দেবজিৎ মজুমদাররা কেউই সেরা ছন্দে ছিলেন না। যার জন্য দলকে সমানে ভুগতে হয়েছে। কেরলের পাঞ্জাবি গোলরক্ষক এলে সেই সমস্যা মিটবে বলে মনে করছেন সমর্থকরা।
খেলার মাঠে সুনীল গাভাসকারের পাঁচটি স্মরণীয় ইনিংস, দেখুন ছবি