Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রয়াত দ্বারকার শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৯ বছর

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন (dies) দ্বারকাপীঠের (Dwarka peeth) শঙ্করাচার্জ (shankaracharya) স্বামী স্বরূপানন্দ সরস্বতী (Swaroopanand Saraswati)। মধ্যপ্রদেশের নরসিংহপুরে রবিবার মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৯ বছর। জানা গেছে,

প্রয়াত দ্বারকার শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৯ বছর

শেষ আপডেট: 12 September 2022 03:54

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন (dies) দ্বারকাপীঠের (Dwarka peeth) শঙ্করাচার্জ (shankaracharya) স্বামী স্বরূপানন্দ সরস্বতী (Swaroopanand Saraswati)। মধ্যপ্রদেশের নরসিংহপুরে রবিবার মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৯ বছর।

জানা গেছে, গত এক বছর ধরে শরীর ভাল যাচ্ছিল না স্বামী স্বরূপানন্দের। তিনি দ্বারকা, সারদা এবং জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বামী স্বরূপানন্দের ভক্ত ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন তিনি।

১৯২৪ সালে মধ্যপ্রদেশের সেওনি জেলার দিঘোরি গ্রামে জন্ম হয় আজকের স্বামী স্বরূপানন্দের। তখন অবশ্য তাঁর নাম ছিল পথিরাম উপাধ্যায়। মাত্র নয় বছর বয়সে ঈশ্বরের খোঁজে ঘর ছেড়ে বেরিয়ে যান পথিরাম। তারপর আর ঘরে ফেরেননি কখনও। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে হাজতবাসে করেছেন তিনি।

১৯৮১ সালে তিনি দ্বারকার শঙ্করাচার্জ হন। দেশজুড়ে অগণিত ভক্ত রয়েছে তাঁর। সদ্যই তাঁর ৯৯তম জন্মদিন উদযাপন করা হয়েছিল। রবিবার অসুস্থতার কারণে নরসিংহপুরে নিজের আশ্রমে দুপুর ৩.৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাহুলের ভারত জোড়ো, নীতীশের দৌত্য এবং ‘নো ভোট টু বিজেপি’


```