Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আরও জল ছাড়ল ডিভিসি, বাঁকুড়ায় মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

ডিভিসির জল ছাড়ার ঘটনাকে ঘিরে ফের প্রশ্ন উঠেছে সমন্বয় নিয়ে। রাজ্যের অভিযোগ, পূর্ব আলোচনা না করেই এই জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও এই ধরনের ঘটনার তীব্র সমালোচনা করে একে "ম্যানমেড ফ্লাড" বলেছিলেন।

আরও জল ছাড়ল ডিভিসি, বাঁকুড়ায় মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রতীকী ছবি

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 July 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি ও জলাধার থেকে লাগাতার জলছাড়া- দুইয়ের যুগলবন্দিতে একাধিক জেলায় বন্যার আশঙ্কা আরও বাড়ল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-র মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হয়েছে প্রায় ৫৭ হাজার কিউসেক জল। এর মধ্যে পাঞ্চেত থেকে প্রায় ৩৮ হাজার এবং মাইথন থেকে ১৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।

এর প্রভাবে পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান-দামোদর সংলগ্ন এলাকা জুড়ে দেখা দিয়েছে নতুন করে প্লাবনের আশঙ্কা। ইতিমধ্যেই হুগলির খানাকুল, আরামবাগ, হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর-সহ একাধিক অঞ্চলে নদীর জল উপচে পড়েছে চাষের জমি এবং বসতি এলাকায়।

এদিকে টানা বৃষ্টির জেরে বাঁকুড়ার (Bankura) বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া গ্রামে ধসে পড়ল এক মাটির বাড়ি। মৃত্যু হয়েছে ৬১ বছর বয়সি সাধন বাউরির। তাঁর স্ত্রী সারথি বাউরি গুরুতর জখম। বুধবার সন্ধ্যায় বাড়ির ভিতর বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির চাল। স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই সাধনবাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

প্লাবিত একের পর এক এলাকা। দামোদরের সঙ্গে সংযুক্ত ডাকাতিয়া খাল উপচে গিয়ে জল ঢুকেছে হরিপাল ব্লক-এর বিস্তীর্ণ চাষের জমিতে। আমন ধান চাষের মাঝেই বিঘার পর বিঘা জমিতে জল ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। প্রশাসনের তরফে আশ্বাস মিললেও শঙ্কা কাটছে না চাষিদের মন থেকে।

ডিভিসির জল ছাড়ার ঘটনাকে ঘিরে ফের প্রশ্ন উঠেছে সমন্বয় নিয়ে। রাজ্যের অভিযোগ, পূর্ব আলোচনা না করেই এই জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও এই ধরনের ঘটনার তীব্র সমালোচনা করে একে "ম্যানমেড ফ্লাড" বলেছিলেন।

ডিভিসির পালটা বক্তব্য, দামোদরের উচ্চ অববাহিকায় হাজারিবাগ, ধানবাদ, বোকারো-সহ বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির কারণে জলাধারে জলস্তর বিপজ্জনক ভাবে বেড়ে গিয়েছে। ফলে বাধ্য হয়েই জল ছাড়া হয়েছে। তাঁরা কেন্দ্রীয় জল কমিশন, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকার এবং ডিভিসির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির নির্দেশ অনুযায়ী কাজ করেন বলেই ডিভিসির দাবি।

বৃহস্পতিবারও দামোদর তীরবর্তী এলাকায় জারি রয়েছে সতর্কতা। ব্লক ও জেলা প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।


```