Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অনেক কিছুতেই তো টাকা খরচ হয়, রাস্তাগুলোও ঠিক করা হোক, রাজ্যকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

একেই বর্ষার জলে বিপর্যস্ত জনজীবন, তার উপর রাজ্যের রাস্তা ঘাটের (Road) যা ছিরি তাতে প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। 

অনেক কিছুতেই তো টাকা খরচ হয়, রাস্তাগুলোও ঠিক করা হোক, রাজ্যকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

বেহাল রাস্তা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 17 July 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো: একেই বর্ষার জলে বিপর্যস্ত জনজীবন, তার উপর রাজ্যের রাস্তা ঘাটের (Road) যা ছিরি তাতে প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। এবার সেই নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, রাস্তার হাল ফেরাতে অবিলম্বে পদক্ষেপ করুতে হবে রাজ্য সরকারকে (WB)।

বিচারপতি সেনের কড়া মন্তব্য, “জেলার রাস্তাগুলির অবস্থা অত্যন্ত করুণ। প্রায়ই সংবাদমাধ্যমে দেখি জেলায় জেলায় রাস্তা খারাপ। এমন পরিস্থিতিতে ওই রাস্তা দিয়ে রোগী নিয়ে যাওয়াও সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “রাজ্য অনেক কিছুতেই টাকা খরচ করে। কিন্তু রাস্তা মেরামতের জন্য সঠিকভাবে বরাদ্দ করছে না। যেখানে খরচের দরকার, সেখানে টাকা দিন। জেলা পরিষদগুলির কাছে এই বার্তা পৌঁছে দিন।”

এই পরিস্থিতিতে আদালত রাজ্যকে দু’সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে। সেই সময়ের মধ্যেই বেহাল রাস্তা সারানোর প্রাথমিক পদক্ষেপ করতে হবে। তা না হলে, আদালত স্বতঃপ্রণোদিতভাবে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।


```