Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পুলিশের দুঁদে কর্তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রথম পুজোর ডিউটিতে রেখা, ক্যামফররা

এদের মূল কাজ কোনও জায়গায় ভিআইপি পৌঁছনের আগে সেই এলাকা ভাল করে পরিদর্শন করা।

পুলিশের দুঁদে কর্তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রথম পুজোর ডিউটিতে রেখা, ক্যামফররা

শেষ আপডেট: 23 October 2023 13:36

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির শ্রেষ্ঠোৎসব দুর্গাপুজোকে ঘিরে ফি-বারই উন্মাদনার শেষ থাকে না সারা রাজ্যে। অষ্ঠমী পর্যন্ত মনোরম পরিবেশের দৌলতে অন্যান্য বছরের তুলনায় কলকাতা থেকে জেলা, এবারের ভিড় ভেঙে ফেলেছে অতীতের যাবতীয় রেকর্ড। তৃতীয়াতেই শহর কলকাতায় দেখা গিযেছে সপ্তমীর ভিড়! সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে জনপ্লাবনও।

আর সেই জনপ্লাবনের মাঝে কোথাও কোনও নাশকতার সম্ভাবনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে সেই মহালয়া থেকে পুলিশের দুঁদে কর্তাদের সঙ্গে রাজপথে ওরাও। ওরা মানে সূর্য, চন্দা, রেখা এবং ক্যামফর। কলকাতা পুলিশের এক্সপার্ট সারমেয় বাহিনী। পুলিশের কর্তারা জানাচ্ছেন, প্রশিক্ষণ নিয়ে এবারেই প্রথম ডিউটিতে নেমেছিল এই চার সারমেয়। চারজনেই প্রথমবারের ডিউটি এখনও পর্যন্ত সফলভাবে পালন করে চলেছে। এদের মধ্যে সূর্য ও ক‌্যামফর পুরুষ।

পুলিশ সূত্রের খবর, গত বছরই ভারত-তিব্বত সীমান্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী আইটিবিপি-র কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে সূর্য, চন্দা, রেখা আর ক‌্যামফর। ক‌্যামফর ল‌্যাবরাডর। বাকি তিনটি সারমেয়ই জার্মান শেফার্ড প্রজাতির। প্রশিক্ষণের পর সূর্য, চন্দা ও রেখা বিস্ফোরক বিশেষজ্ঞ হিসাবে কলকাতা পুলিশে যোগ দেয়। আর ক‌্যামফর ট্র‌্যাকিং ডগ বা খুনিদের সন্ধানে নিযুক্ত।

এদের মূল কাজ কোনও জায়গায় ভিআইপি পৌঁছনের আগে সেই এলাকা ভাল করে পরিদর্শন করা। কোথাও সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ সঙ্গে থাকা ‘হ‌্যান্ডলার’কে তা জানানো। পুলিশ কর্তারা বলছেন, প্রথম বছরের ডিউটিতে সফলভাবে কাজ করছে চার সারমেয়।


```