Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড: অবশেষে মোবাইল ট্র্যাকিং-এ ধরা পড়ল ৩ অভিযুক্ত, চলছে তল্লাশি

দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী গণনির্যাতন কাণ্ডে মোবাইল ট্র্যাকিং-এ ধরা পড়ল ৩ অভিযুক্ত। পুলিশ বাকি পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড: অবশেষে মোবাইল ট্র্যাকিং-এ ধরা পড়ল ৩ অভিযুক্ত, চলছে তল্লাশি

দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী গণনির্যাতন কাণ্ডে মোবাইল ট্র্যাকিং-এ ধরা পড়ল ৩ অভিযুক্ত। পুলিশ বাকি পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 October 2025 09:32

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র শোরগোলের মধ্যেই বড়সড় সাফল্য পেল পুলিশ। মোবাইল টাওয়ারের অবস্থান (GPS Location) এবং কল রেকর্ড ট্র্যাক করে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি পলাতক অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।

আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার শনিবার রাতেই নির্যাতিতার বাবা এবং তাঁর সহপাঠীর সঙ্গে বিস্তারিত কথা বলেন। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন নির্যাতিতা ওই সহপাঠীর সঙ্গেই বাইরে বেরিয়েছিলেন।

পুলিশ তদন্তে জানতে পারে, ঘটনার সময় দুষ্কৃতীরা প্রথমে তাঁদের ফোন কেড়ে নেয়। এরপর আরও দুজন সেখানে আসে। তাদের মধ্যে একজনের মোবাইল ব্যবহার করেই নির্যাতিতা নিজের নম্বরে ফোন করেন। পুলিশের কাছে এই ফোন নম্বরটিই 'ব্রেকথ্রু' হিসেবে কাজ করে। এই নম্বরের সূত্র ধরেই তার ব্যবহারকারীকে চিহ্নিত করে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়, যার কাছ থেকে বাকি অভিযুক্তদের পরিচয় জানা যায়। এই সূত্র ধরেই ৫ জনকে চিহ্নিত করা হয়, যার মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেটি একটি গভীর জঙ্গল এলাকা। সেখানে কোনও পাকা রাস্তা বা সিসিটিভি ক্যামেরা নেই। একমাত্র বাইক বা সাইকেল নিয়েই জঙ্গলের ভেতরে ঢোকা সম্ভব।

পলাতক বাকি দুই অভিযুক্তের খোঁজে পুলিশ বর্তমানে সাইকেল ও বাইক নিয়ে জঙ্গলের অভ্যন্তরে চিরুনি তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি, সাদা পোশাকে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং ড্রোন উড়িয়েও নজরদারি চালানো হচ্ছে। পুলিশ আশাবাদী যে আজই বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করা যাবে।

এদিকে, নির্যাতিতা ছাত্রীর গোপন জবানবন্দি ইতিমধ্যেই এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না বলে পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে।


```