Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু! গতবছর একই কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল

শনিবার রাতে শৌচালয়ে তাঁর দেহ ঝুলতে দেখে অন্যান্য পড়ুয়ারাই।  দুর্গাপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। রবিবার অর্থাৎ আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু! গতবছর একই কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 February 2026 13:38

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের (Durgapur Medical College) পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেলের শৌচালয় থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। গত বছর এই কলেজেরই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোটা বাংলা তোলপাড় হয়েছিল। কয়েকমাসের মধ্যে এবার এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল (Durgapur medical student death)।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ (২২)। বিহারের পাটনার বাসিন্দা এই যুবক পড়াশোনার জন্য দুর্গাপুরে  মেডিক্যাল কলেজের হস্টেলে থাকতেন। যুবকের বন্ধুদের তরফে জানানো হয়েছে, গত কয়েকটি সেমিস্টারে পাস করতে পারেননি লাবণ্য, সেই কারণে বেশ মনমরা হয়েছিলেন। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  

শনিবার রাতে শৌচালয়ে তাঁর দেহ ঝুলতে দেখে অন্যান্য পড়ুয়ারাই।  দুর্গাপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। রবিবার অর্থাৎ আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



পুলিশ তদন্ত করে দেখছে, ওই যুবক আত্মঘাতী হয়েছেন নাকি মৃত্যুর পিছনে অন্য কারণ আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারও  স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বন্ধুদেরও।

গত বছর দুর্গাপুর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া গণধর্ষণের শিকার হয় (medical college controversy)। অভিযোগ ছিল, ঘটনার রাতে ওই ছাত্রী কলেজের হস্টেল থেকে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন। ফেরার পথে তাঁকে জোর করে একটি নির্জন জঙ্গলে টেনে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় (college student rape allegation)। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তরা তাঁর মোবাইল ফোন কেড়ে নেয় এবং ৩ হাজার টাকা চায়। মেয়েটি টাকা দিতে না পারায় তাঁকে মারধরও করা হয়। কিছু সময় পর রক্তাক্ত অবস্থায় তাঁর বন্ধু তাঁকে উদ্ধার করে।

তদন্ত এগোতেই  ‘নির্যাতিতা’র সহপাঠী-বন্ধুকে (Victim's Classmate) ঘিরে রহস্য জট আরও ঘনীভূত হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ঘটনাস্থলের কাছাকাছি জঙ্গল থেকে একটি অব্যবহৃত কন্ডোম উদ্ধার করা হয়। তারও চেয়েও বেশি আলোড়ন ফেলেছে যুবকের হস্টেল ঘর থেকে উদ্ধার হওয়া মোট ১১টি কন্ডোম (11 condoms)। এই মামলাটি এখনও আদালতে বিচারাধীন আছে।


```