Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

DurgaPuja weather: পঞ্চমীতে বাড়বে বৃষ্টি, অষ্টমীতে ঘূর্ণাবর্ত! চিন্তা বাড়াল পুজোর আবহাওয়া

অষ্টমীতে ঘনীভূত হতে থাকা নতুন ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির উপরেই নির্ভর করছে শেষ পর্যন্ত পুজোর আবহাওয়া।

DurgaPuja weather: পঞ্চমীতে বাড়বে বৃষ্টি, অষ্টমীতে ঘূর্ণাবর্ত! চিন্তা বাড়াল পুজোর আবহাওয়া

দুর্গাপুজোর মুখে ফের বাড়ছে আবহাওয়া নিয়ে চিন্তা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 26 September 2025 09:12

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর মুখে ফের বাড়ছে রাজ্যের আবহাওয়া (weather forecast in West Bengal) নিয়ে চিন্তা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে (depression) পরিণত হতে চলেছে। এর প্রভাবেই শনিবার পঞ্চমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস (rain forecast)। আগামী পাঁচ থেকে সাতদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ বৃহস্পতিবারই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার পঞ্চমীর দিনে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। সমুদ্রে যাওয়া নিয়ে মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা।

ফলে প্রশ্ন উঠছে, অষ্টমীর পর থেকে কি নবমী-দশমী ভাসবে বৃষ্টিতে? বিশেষজ্ঞদের মতে, অষ্টমীতে ঘনীভূত হতে থাকা নতুন ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির উপরেই নির্ভর করছে শেষ পর্যন্ত পুজোর আবহাওয়া।

কলকাতার আকাশে কেমন থাকবে মেজাজ? শুক্রবার সকালে রোদ খেললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টাতে পারে আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর বাড়বে মেঘ। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ। শুক্রবার থেকেই আবহাওয়ায় আসবে পরিবর্তন। শনিবার দিনভর আকাশ মেঘলা থাকবে এবং একাধিক দফায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে আপাতত স্বস্তি, ভারী বৃষ্টির আশঙ্কা এখনও নেই।

উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম হবে। স্থানীয়ভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ২৭ সেপ্টেম্বর শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বাড়তে পারে।


```