Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাহাড়ে পুজোর বাড়তি মজা! শুরু হল টয় ট্রেনের তিন স্পেশাল জয় রাইড

চা-বাগান, পাহাড় আর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে এ বার বিশেষ টিকিট কেটে চড়া যাবে ‘টি টিম্বার স্পেশাল’, ‘স্টিম স্পেশাল’ ও ‘সানরাইজ স্পেশাল’-এ।

পাহাড়ে পুজোর বাড়তি মজা! শুরু হল টয় ট্রেনের তিন স্পেশাল জয় রাইড

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 September 2025 08:23

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোয় (Durga Puja) দার্জিলিং পাহাড়ে পর্যটকদের জন্য এল এক নতুন উপহার—হেরিটেজ টয় ট্রেনের তিনটি স্পেশাল জয় রাইড (Three special joy rides of the toy train)। 

চা-বাগান, পাহাড় আর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে এ বার বিশেষ টিকিট কেটে চড়া যাবে ‘টি টিম্বার স্পেশাল’, ‘স্টিম স্পেশাল’ ও ‘সানরাইজ স্পেশাল’-এ।

শুক্রবার শিলিগুড়ি জংশন থেকে শুরু হল ‘টি টিম্বার স্পেশাল’। দুপুরে শিলিগুড়ি থেকে রওনা দিয়ে রংটং পৌঁছে চার ঘণ্টা ঘুরে সন্ধ্যায় ফিরে আসবেন পর্যটকরা। মাথাপিছু ভাড়া ৭৫০ টাকা, রংটং পর্যন্ত শুধু গেলে ৫০০ টাকা। প্রতি শুক্র, শনি ও রবিবার চলবে এই পরিষেবা।

শনিবার থেকে শুরু হচ্ছে দার্জিলিং-কার্শিয়াং ‘স্টিম স্পেশাল’। পুরনো দিনের স্টিম ইঞ্জিনে চেপে টয় ট্রেনের ভিন্টেজ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ মিলবে। যাত্রাপথে একাধিক দর্শনীয় স্টেশনে থামবে ট্রেন। ভাড়া ৭৫০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

তৃতীয় পরিষেবা, কার্শিয়াং-মহানদী ‘সানরাইজ স্পেশাল’। রবিবার ভোরে রওনা দিয়ে সকালের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করাবে ট্রেন। ভাড়া ৫০০ টাকা।

ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, “এখন ধসের কারণে যাত্রী কম। তবে পুজোয় ভিড় বাড়বেই। পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে আমরা প্রচার শুরু করেছি।”


```