Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মাদক পাচারকারীকে কুপিয়ে খুন

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে মাদকবিরোধী অভিযানে একের পর এক মৃত্যু নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই ফের নিহত হলো দু'জন। পুলিশের দাবি, তারা মাদকপাচারকারী। একজনকে কুপিয়ে মেরেছে স্থানীয় মানুষ। তার নাম মো. ওয়াসিম। বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুরে। শুক্রব

মাদক পাচারকারীকে কুপিয়ে খুন

শেষ আপডেট: 2 June 2018 08:13

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে মাদকবিরোধী অভিযানে একের পর এক মৃত্যু নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই ফের নিহত হলো দু'জন। পুলিশের দাবি, তারা মাদকপাচারকারী। একজনকে কুপিয়ে মেরেছে স্থানীয় মানুষ। তার নাম মো. ওয়াসিম। বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুরে। শুক্রবার রাত ১০ টার সময় ওয়াসিমের মোবাইলে একটি ফোন আসে। সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উদ্ধার হয় তার লাশ। শুক্রবার রাতে কুমিল্লায় ৱ্যাবের গুলিতে মৃত্যু ঘটেছে আর একজনের। তার নাম ছিল সাদ্দাম হোসেন। শনিবার ভোররাতে নোয়াখালির সোনাইমুড়ি থানা হাজতে মারা গিয়েছে এক মাদকাসক্ত। তার নাম তাজুল ইসলাম। সে অটোরিকশা চালাত। শুক্রবার রাতে সে গ্রেফতার হয়। ভোররাতে নিজের লুঙ্গিতে ফাঁস দিয়ে থানা হাজতে সে আত্মহত্যা করে।

```