Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে চালকবিহীন মেট্রো! হাওড়া–এসপ্ল্যানেড রুটে বড় পদক্ষেপ

ATO বা Automatic Train Operation এমন একটি আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে ট্রেন নিজের গতিতে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে— স্টেশনে থামা, দরজা খোলা-বন্ধ করা, নির্দিষ্ট গতি বজায় রাখা— সব কিছু হয় কম্পিউটার নিয়ন্ত্রিতভাবে।

 এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে চালকবিহীন মেট্রো! হাওড়া–এসপ্ল্যানেড রুটে বড় পদক্ষেপ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 August 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রোয় (Kolkata Metro) নতুন যুগের সূচনা। গঙ্গার তলায় (Ganga) এবার ছুটবে চালকবিহীন মেট্রো ট্রেন (Driverless Metro)!

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (Howrah-Maidan) পর্যন্ত ইস্ট–ওয়েস্ট করিডরে মেট্রো চলবে ATO মোডে, অর্থাৎ Automatic Train Operation-এ। প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে এ সপ্তাহেই।

এই কারণেই আগামী রবিবার গ্রিনলাইন (ইস্ট–ওয়েস্ট মেট্রো) পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

কী এই ATO প্রযুক্তি?
ATO বা Automatic Train Operation এমন একটি আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে ট্রেন নিজের গতিতে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে— স্টেশনে থামা, দরজা খোলা-বন্ধ করা, নির্দিষ্ট গতি বজায় রাখা— সব কিছু হয় কম্পিউটার নিয়ন্ত্রিতভাবে। চালক থাকবেন মোটরভ্যানে, তবে তাঁর ভূমিকা থাকবে সীমিত।

কলকাতা মেট্রোর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "এই ATO প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সফল হলে ভবিষ্যতে চালকবিহীন ট্রেন পরিচালনার পথ খুলে যাবে। তাই পরীক্ষার দিন, অর্থাৎ রবিবার, পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।"

ভারতের প্রথম চালকবিহীন মেট্রো চালু হয়েছিল ২০২০ সালে দিল্লিতে। এবার সেই পথেই হাঁটছে কলকাতা মেট্রো। ইতিমধ্যেই ট্রেন চালানো থেকে শুরু করে দরজা খোলা— সব কিছুই চালকের হাতে নিয়ন্ত্রিত। কিন্তু অদূর ভবিষ্যতে ATO মোডে চালক শুধুমাত্র নিরাপত্তামূলক কাজের দায়িত্বে থাকবেন।

বিশেষজ্ঞদের মতে, চালকবিহীন মেট্রো সফলভাবে চালু হলে, এটি হবে ভারতের প্রথম জলের নীচে চলা স্বয়ংক্রিয় মেট্রো। হাওড়া ময়দান–এসপ্ল্যানেড রুটের মেট্রো ইতিমধ্যেই গঙ্গার তলা দিয়ে যাত্রী পরিবহণ শুরু করেছে। এবার সেই প্রযুক্তি আরও আধুনিক স্তরে পৌঁছবে।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, পরীক্ষা সফল হলে, আগামী কিছু মাসের মধ্যেই কলকাতার মেট্রো নেটওয়ার্কে চালকবিহীন ট্রেন বাস্তব রূপ পাবে।


```