Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করেছিলেন, বেলঘরিয়ায় অঙ্কন শিক্ষককে বেধড়ক মার

শনিবার সকালবেলা অনুষ্ঠান বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল। নিরুপমবাবু পেশায় একজন অঙ্কনশিল্পী।

রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করেছিলেন, বেলঘরিয়ায় অঙ্কন শিক্ষককে বেধড়ক মার

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 23 August 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সাত সকালে বাড়ির সামনে বসে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন অঙ্কনশিল্পী। তারই জেরে রাস্তার উপর ফেলে বেধড়ক মারধর করা হল তাকে। দুষ্কৃতীদের মধ্যে ছিল এক যুবতীও। এলাকার লোকজন টের পেয়ে ছুটে আসায় দ্রুত পালিয়ে যায় তারা।  

শনিবার সকালবেলা অনুষ্ঠান বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল। নিরুপমবাবু পেশায় একজন অঙ্কনশিল্পী। বাড়ি বাড়ি ঘুরে ছোটদেরও আঁকাও শেখান তিনি। তাই এলাকায় যথেষ্ট জনপ্রিয়। বাড়ি ফেরার সময় তিনি দেখেন রাস্তায় কিছু যুবক ও যুবতী বসে মদ্যপান করছে। সকালবেলা প্রকাশ্যে বসে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেন তিনি। 

 

এরপরেই ওই  অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর শুরু করেও ওই যুবকরা। এলাকার মানুষ ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্তরা। শিক্ষক বলেন, করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্তরা। ঘটনায় যথেষ্টই আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম পাল ও তার পরিবার। ইতিমধ্যেই অভিযুক্তদের নামে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           


```