Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বহরমপুরে চিকিৎসক পড়ুয়াকে মানসিক নির্যাতনের অভিযোগ, ফের চাঞ্চল্য মেডিক্যাল কলেজে

অভিযোগ, গত কয়েক মাস ধরে অভিযুক্ত ছাত্রীর উপর মানসিক চাপ সৃষ্টি করছে, দিয়েছেন একাধিকবার হুমকি। এমনকি পথ আটকে হোটেলে থাকার মতো কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে।

বহরমপুরে চিকিৎসক পড়ুয়াকে মানসিক নির্যাতনের অভিযোগ, ফের চাঞ্চল্য মেডিক্যাল কলেজে

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 August 2025 10:29

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের (RG Kar) রেশ কাটতে না কাটতেই ফের এক চিকিৎসক পড়ুয়াকে মানসিক নির্যাতনের অভিযোগে তোলপাড় (Mental Torture)। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এক ছাত্রী (Medical Student,  Baharampur) তাঁর সহপাঠীর বিরুদ্ধে হুমকি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন।

শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রীর সহপাঠী নন, তবে একই কোচিং সেন্টারে পড়াশোনার সূত্রে দু’জনের মধ্যে পরিচয় হয়েছিল। অভিযোগকারিণী বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া। অন্যদিকে অভিযুক্ত যুবক কলকাতার একটি মেডিক্যাল কলেজে পড়াশোনা করছেন।

অভিযোগ, গত কয়েক মাস ধরে অভিযুক্ত ছাত্রীর উপর মানসিক চাপ সৃষ্টি করছে, দিয়েছেন একাধিকবার হুমকি। এমনকি পথ আটকে হোটেলে থাকার মতো কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে।

উল্লেখ্য, গত বছর অগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়া ইন্টার্নের ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসেছিল গোটা রাজ্য। সেই ঘটনার এক বছর পূর্তিতেও পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। সেই আবহেই ফের চিকিৎসক পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্ত ছাত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি।


```