কলকাতা পুলিশ (Kolkata Police ) জানিয়েছে, সেতুর স্টে ও বেয়ারিং মেরামতির জন্য এই একদিনের বিরতি জরুরি। সে কারণেই সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

শেষ আপডেট: 23 August 2025 11:25
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) আগামী রবিবার ২৪ অগস্ট সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে (Vidyasagar Setu closed for 24 hours)।
কলকাতা পুলিশ (Kolkata Police ) জানিয়েছে, সেতুর স্টে ও বেয়ারিং মেরামতির জন্য এই একদিনের বিরতি জরুরি। সে কারণেই সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেতু বন্ধ থাকাকালীন সময় সব যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। এজেসি বোস রোড থেকে আসা যানবাহন হেস্টিংস ক্রসিং হয়ে জর্জ গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজের মাধ্যমে ডাইভার্ট করা হবে।

সিজিআর রোড ব্যবহারকারীদের জন্যও হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেপি রোড ব্যবহারকারীরা, যাদের সেতু দিয়ে যাওয়া প্রয়োজন, তারা বিকল্প রুট হিসেবে ১১ ফার্লং গেট হয়ে কেপি রোড – রেড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে পুলিশ অন্যান্য আর্টিরিয়াল রোডের মাধ্যমে যানবাহন ডাইভারশন করার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা পুলিশ তরফে এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমেও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, আগামিকাল রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই রুট পরিবর্তন মেনে চলতে হবে, যাতে যানজট কমানো যায় এবং মেরামতির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। এর আগে গত সপ্তাহে সংস্কারের কাজের জন্য সেতু বন্ধ রাখার কথা ঘোষণা করেও পরে তা বাতিল করেছিল পুলিশ।