Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দোল না হোলি, কবে ছুটি দেবে রাজ্য সরকার? বিভ্রান্তি কাটাল ক্যালেন্ডার

দোল আর হোলি কবে, আর কোন দিনে ছুটি—এই বিভ্রান্তি কাটাল রাজ্যের সরকারি ক্যালেন্ডার। ২০২৬ সালে দোল ৩ মার্চ, হোলি ৪ মার্চ—ছুটি মিলবে কবে?

দোল না হোলি, কবে ছুটি দেবে রাজ্য সরকার? বিভ্রান্তি কাটাল ক্যালেন্ডার

এআই দিয়ে তৈরি ছবি

শেষ আপডেট: 10 February 2026 15:17

দ্য ওয়াল ব্যুরো: ‘হোলি কব হ্যায়?’ শোলে (Sholay) ছবির সেই বিখ্যাত সংলাপ ফের ঘুরছে সকলের মুখে মুখে। কারণ, রঙের মরসুম এসে গেল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন—দোল (Dol) আর হোলি (Holi) কি একই দিনে, নাকি আলাদা? আর ছুটি কবে? ৩ না ৪ মার্চ?

হিসেব বলছে, হোলিকা দহন (Holika Dahan)—বাংলায় ন্যাড়া পোড়ানো—হবে ২ মার্চ, রবিবার। আর তার ঠিক পরদিন পালিত হবে দোল উৎসব (Dol Utsav)। ফলে প্রশ্ন তৈরি হয়েছিল, বাংলার সরকারি ছুটি কবে পড়ছে।

দোল কবে আর হোলি?

২০২৬ সালে দোল পূর্ণিমা (Dol Purnima) হচ্ছে ৩ মার্চ, মঙ্গলবার। তার পরদিন, অর্থাৎ ৪ মার্চ, বুধবার পালিত হবে হোলি। রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ছুটি থাকবে মঙ্গলবার—দোলের দিনই।

ফাল্গুন মাসের পূর্ণিমাই দোল পূর্ণিমা। বাঙালিরা এই দিনেই রং, আবিরের উৎসবে মেতে ওঠেন। অন্যদিকে উত্তর ও মধ্য ভারতের বহু রাজ্যে হোলি পালিত হয় পূর্ণিমার পরদিন। এই কারণে দোল ও হোলির তারিখ প্রায়ই আলাদা পড়ে—এবারও তাই।

কোন রাজ্যে কীভাবে হোলি?

দেশের রাজ্যে রাজ্যে রঙের উৎসবের নিজস্ব রীতি আছে। যেমন—

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মালওয়া (Malwa) অঞ্চলে হোলির পঞ্চম দিন মানানো হয় রং পঞ্চমী (Rang Panchami) হিসেবে। এদিনই রং খেলা সবচেয়ে বেশি।

ব্রজ (Braj) অঞ্চলে মহা ধুমধামে হোলি হয়—লাড্ডু হোলি, ফুলন হোলি, লাঠমার হোলি, রং-আবির হোলি—উৎসব চলে একাধিক দিন ধরে। মথুরা–বৃন্দাবনে তো প্রায় ১৫ দিন ধরে রং খেলা চলে।

  • বারাণসীর (Varanasi) লটমহর (Latmaar / Lathmar) হোলির রং উৎসবও নজরকাড়া।
  • মহারাষ্ট্রে (Maharashtra) রং পঞ্চমীতে শুকনো রং-ই ব্যবহৃত হয়।
  • অর্থাৎ, একেক অঞ্চলে একেক রীতি—তাই দোল ও হোলি কখনও একদিন, কখনও আলাদা দিন হয়।

দোলের দিনই চন্দ্রগ্রহণ

৩ মার্চ ২০২৬—দোলের দিন—থাকছে ফাল্গুনী পূর্ণিমা। আর এই দিনই রয়েছে চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে ২০ মিনিটে গ্রহণ শুরু হবে, চলবে সন্ধে ৬টা ৪৭ মিনিট পর্যন্ত। মোট ৩ ঘণ্টা ২৭ মিনিট ধরে দেখা যাবেণ।

পশ্চিমবঙ্গ (West Bengal), মিজোরাম (Mizoram), নাগাল্যান্ড (Nagaland), মণিপুর (Manipur), অসম (Assam) এবং অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) থেকে দৃশ্যমান হবেণ।

অতএব, এ বছর দোল-হোলির উত্তেজনার সঙ্গে জুড়ে গেল আকাশের বিরল খগোল ঘটনাও—পূর্ণিমা, রং, আর চন্দ্রগ্রহণ—এক দিনেই তিন-তালে উৎসব।


```