Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পাক অধিকৃত এলাকা থেকে ডাক্তারি পাশ করলে ভারতে চিকিৎসার অনুমতি ন‌য়

দ্য ওয়াল ব্যুরো: নয়া নির্দেশিকা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার। পাক অধিকৃত কাশ্মীর ও লাদাখের কোনও সংস্থা থেকে ডাক্তারি পাশ করে ভারতে চিকিৎসা করা যাবে না। গত ১০ অগস্ট সার্কুলার জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে কাউন্সিল। তাতে বলা হয়েছে, জম্মু-ক

পাক অধিকৃত এলাকা থেকে ডাক্তারি পাশ করলে ভারতে চিকিৎসার অনুমতি ন‌য়

শেষ আপডেট: 11 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: নয়া নির্দেশিকা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার। পাক অধিকৃত কাশ্মীর ও লাদাখের কোনও সংস্থা থেকে ডাক্তারি পাশ করে ভারতে চিকিৎসা করা যাবে না। গত ১০ অগস্ট সার্কুলার জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে কাউন্সিল। তাতে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর ও লাদাখের যে অংশ পাকিস্তান জবরদখল করে রেখেছে সেখানকার মেডিক্যাল কলেজের ডিগ্রি ভারতে কাজে লাগানো যাবে না। ওই ডিগ্রি নিয়ে ভারতের কোথাও প্র্যাক্টিস করা যাবে না। সার্কুলারে আরও বলা হয়েছে, দেশে কোনও মেডিক্যাল কলেজ স্থাপন করতে গেলে ১৯৫৬ সালের ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাক্ট মেনে আগাম অনুমতি নিতে হয়। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের কোনও মেডিক্যাল কলেজকেই এমন অনুমোদন দেওয়া নেই। সেই কারণেই সেখানকার পড়ুয়াদের মেডিক্যাল প্র্যাক্টিসের অনুমতি দেওয়া হবে না।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক কর্তা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের সংস্থা থেকে পাশ করা এক পড়ুয়া জম্মু-কাশ্মীর মেডিক্যাল কাউন্সিলের কাছে রেজিস্ট্রেশনের আবেদন করে। সেই পড়ুয়ার নথি যাচাই করতে গিয়ে দেখা যায়, যে কলেজ থেকে তিনি পাশ করেছেন সেটি স্বীকৃত মেডিক্যাল কলেজ নয়। এর পরেই ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল এই সার্কুলার জারি করে। স্বাস্থ্যমন্ত্রকের ওই কর্তা আরও জানিয়েছেন যে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনাও হয়। স্বাস্থ্যমন্ত্রক এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশমন্ত্রকের সঙ্গে কথা বলে। কাউন্সিলের পক্ষে সাধারণ সচিব আর কে বৎস সার্কুলারে জানিয়েছেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু এই দুই অঞ্চলের কিছু এলাকা গায়ের জোরে দখল করে রেখেছে পাকিস্তান। আর সেইসব এলাকার কোনও প্রতিষ্ঠানের কাছেই মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট অনুসারে প্রয়োজনীয় অনুমতি নেই। সুতরাং, সেখান থেকে পাশ করলে আইন মোতাবেক কেউ ভারতে মডার্ন মেডিসিনের প্র্যাক্টিস করতে পারবে না।

```