Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রাতঃভ্রমণে বেরোনো চিকিৎসককে ধাক্কা মারল গাড়ি, শূন্যে উড়ে ছিটকে পড়লেন মাটিতে!

দ্য ওয়াল ব্যুরো: অন্যান্য দিনের মতো সেদিনও ভোরবেলা ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বলিরাম গাদভে। কিন্তু তিনি জানতেন না, সেদিন কী ভয়ংকর দুর্ঘটনা অপেক্ষা করে ছিল তাঁর জন্য! আপন মনে হাঁটছিলেন তিনি। সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে এসে এ

প্রাতঃভ্রমণে বেরোনো চিকিৎসককে ধাক্কা মারল গাড়ি, শূন্যে উড়ে ছিটকে পড়লেন মাটিতে!

শেষ আপডেট: 11 March 2023 07:36

দ্য ওয়াল ব্যুরো: অন্যান্য দিনের মতো সেদিনও ভোরবেলা ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বলিরাম গাদভে। কিন্তু তিনি জানতেন না, সেদিন কী ভয়ংকর দুর্ঘটনা অপেক্ষা করে ছিল তাঁর জন্য! আপন মনে হাঁটছিলেন তিনি। সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে এসে একটি গাড়ি ধাক্কা মারে পেশায় চিকিৎসক বলিরামকে। ধাক্কার তীব্রতায় মাটি থেকে প্রায় ৫ ফুট উপরে শূন্যে উড়ে গিয়ে রাস্তায় পড়ে যান তিনি (doctor hit by speeding car)। ভয়ঙ্কর সেই দুর্ঘটনার ভিডিও বর্তমানে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছিল গত ৫ মার্চ মহারাষ্ট্রের পুণের (Pune accident) কালেওয়াড়ি বিআরটি লাইন এলাকায়। সেদিন রোজকার মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন চিকিৎসক বলিরাম। ফাঁকা রাস্তায় বেশ জোরেই হাঁটছিলেন তিনি। সেই সময় পিছন থেকে অত্যন্ত দ্রুতগতিতে এসে একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যায়।

https://twitter.com/sirajnoorani/status/1634091572710215680?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1634091572710215680%7Ctwgr%5E9d4b010a68c925f035501d630e7eb74a70aa4076%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Fmumbai%2Fpune-doctor-on-morning-walk-thrown-5-feet-in-air-after-getting-hit-by-speeding-car-video-goes-viral

দুর্ঘটনার তীব্রতায় মাটি থেকে অন্তত ফুট পাঁচেক ছিটকে উঠে ফের মাটিতে পড়ে যান চিকিৎসক বলিরাম। সঙ্গে সঙ্গে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয় লোকজন। তাঁরাই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ওই চিকিৎসক কে। সূত্রে খবর, প্রাণে বেঁচে গেছেন বলিরাম। তবে এখনও হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

বলিরামকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত চালক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ভেসে গেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড, ঘরবন্দি বহু মানুষ, উদ্ধারকাজ চলছে


```