Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'ওটিপি চাইছেন ডিএম-রা! কমিশনের আইন ভেঙে বিএলওদের ওপরে চাপ', সিইও দফতরে চিঠি বিজেপির

 বিজেপি রাজ্য নেতৃত্বের দাবি, পূর্ব মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমান—এই জেলাগুলিতে জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিকরা বিএলওদের নিজেদের ব্যবহারের জন্য তৈরি অ্যাপের ব্যক্তিগত ওটিপি জমা দিতে বাধ্য করছেন।

'ওটিপি চাইছেন ডিএম-রা! কমিশনের আইন ভেঙে বিএলওদের ওপরে চাপ', সিইও দফতরে চিঠি বিজেপির

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 November 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো: কয়েকটি জেলা থেকে বিএলওদের ওপর বেআইনি চাপের অভিযোগ উঠল। বিজেপি রাজ্য নেতৃত্বের দাবি, পূর্ব মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমান—এই জেলাগুলিতে জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিকরা বিএলওদের নিজেদের ব্যবহারের জন্য তৈরি অ্যাপের ব্যক্তিগত ওটিপি জমা দিতে বাধ্য করছেন (DMs are demanding OTP, putting pressure on BLOs)।

বিজেপির বক্তব্য, ওটিপি সম্পূর্ণ ব্যক্তিগত এবং শুধুমাত্র লগইন-সংশ্লিষ্ট পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়। সেটি অন্য কোনও কর্তৃপক্ষের চাওয়া বা ব্যবহার করা নির্বাচন কমিশনের নিয়মবহির্ভূত, এমনকি ভোটার ডেটার নিরাপত্তা ও স্বচ্ছতার পক্ষে বিপজ্জনক।

এই পরিস্থিতিতে ‘ভয় ও জবরদস্তির মধ্যে’ বিএলওদের কাজ করতে হচ্ছে বলে অভিযোগ করে সিইও-র কাছে জরুরি হস্তক্ষেপ চেয়েছে বিজেপি (BJP writes to CEO's office)।

চিঠিতে উল্লেখ করা হয়েছে—সংশ্লিষ্ট ডিএম/ডিইও-দের অবিলম্বে তদন্তের স্বার্থে বরখাস্ত করার দাবি, জেলা কর্তৃপক্ষকে বেআইনি নির্দেশ দেওয়া বন্ধ করতে কঠোর বার্তা এবং বিএলওদের সুরক্ষার জন্য কমিশনের বিশেষ পদক্ষেপের অনুরোধ।

বঙ্গ বিজেপির তরফে কমিশনকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন শিশির বাজোরিয়া। পদ্ম শিবিরের বক্তব্য, তাঁরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। কমিশন কোনও পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশনের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।

উল্লেখ্য, ভোটার তালিকার নিবিড়ি বিশেষ সংশোধন বা এসআইআর এর কাজ এমনভাবে করা হচ্ছে তাতে সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবার ওপরই এই প্রক্রিয়া ‘অপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া’ হয়েছে বলে এদিনই দেশের নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। অবিলম্বে এই কাজ স্থগিত করার দাবি জানিয়ে মমতার বক্তব্য, এসআইআর এর ফলে রাজ্য জুড়ে ভয় ও বিভ্রান্তি বাড়ছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর এহেন প্রতিক্রিয়ার কিছু পরেই রাজ্যের দ্বায়িত্বরপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল বলেন, "এসআইআর স্থগিত করা হবে কিনা, এটা ইসিআই দেখবে, সিও তো স্রেফ নির্দেশ পালন করে মাত্র। তবে এটুকু বলছি, এসআইআর এর কাজ খুব ভাল ভাবে হচ্ছে। সময়ের মধ্যেই কাজ শেষ হবে।" 

তারই মধ্যে বিজেপির এই চিঠি ঘিরে নতুন করে শোরগোল রাজনৈতিক মহলে। এখন দেখার এ ব্যাপারে কমিশন কী পদক্ষেপ করে।
 


```