Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার ডিএম অফিস উড়িয়ে দেওয়ার হুমকি, তিন দিন ধরে বিভিন্ন সরকারি দফতরে ইমেল আসছে

শুক্রবার সকালে হাওড়া মেন পোস্ট অফিস (Post Office) এবং জেলাশাসকের দফতরে আরডিএক্স (RDX) দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি সম্বলিত ই-মেল আসায় প্রশাসনিক মহলে তোলপাড় পড়ে যায়। 

এবার ডিএম অফিস উড়িয়ে দেওয়ার হুমকি, তিন দিন ধরে বিভিন্ন সরকারি দফতরে ইমেল আসছে

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 February 2026 16:00

দ্য ওয়াল ব্যুরো: পরপর তিন দিন ধরে বিভিন্ন সরকারি দফতরে হুমকি ইমেল আসছে তো আসছেই। এবার বোমার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ায় (Howrah)। শুক্রবার সকালে হাওড়া মেন পোস্ট অফিস (Post Office) এবং জেলাশাসকের দফতরে আরডিএক্স (RDX) দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি সম্বলিত ই-মেল আসায় প্রশাসনিক মহলে তোলপাড় পড়ে যায়। ইমেলে দুপুর ১২টা ১০ মিনিটে বিস্ফোরণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তড়িঘড়ি সমস্ত কার্যালয় খালি করে দেওয়ায় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায় (Bomb Threat)।

হুমকির ই-মেল ও সতর্কতা

পুলিশ সূত্রে খবর, সকাল প্রায় ১১টা নাগাদ হাওড়া মেন পোস্ট অফিসের সরকারি ই-মেলে হুমকির বার্তাটি আসে। নির্দিষ্ট সময়ে বিস্ফোরণ (Bomb Blast) ঘটানো হবে বলে দাবি করা হয় ওই মেলে। বিষয়টি জানাজানি হতেই হুড়োহুড়ি পড়ে যায়। হাওড়া মেন পোস্ট অফিসের সুপারভাইজার সুব্রত দাস জানান, "সকাল ১১টা নাগাদ মেলটি আসে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা সঙ্গে সঙ্গে দফতর খালি করে দিই এবং পুলিশকে খবর দিই।" প্রায় একই সময়ে জেলাশাসকের দফতরেও অনুরূপ ই-মেল আসায় প্রশাসনিক কর্মীদের বাইরে বের করে আনা হয়।

তদন্তে বম্ব স্কোয়াড ও উদ্বেগ

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশের একাধিক টিম। বম্ব স্কোয়াড, স্নিফার ডগ এবং মেটাল ডিটেক্টর নিয়ে চলে নিবিড় তল্লাশি। পোস্ট অফিসের মেন গেট বন্ধ করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। জেলাশাসকের দফতরেও চলে যৌথ তল্লাশি। প্রাথমিক ভাবে কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশি ব্যর্থতার প্রশ্ন

গত তিন দিন ধরে পরপর এমন হুমকি আসায় উদ্বেগ চরমে। বুধবার আদালত চত্বরে বোমা আতঙ্ক, বৃহস্পতিবার বিভিন্ন পোস্ট অফিসে হুমকি মেল, এবং শুক্রবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি— নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় তুলেছে। এতবার হুমকি আসার পরেও পুলিশ এখনও ইমেলের উৎস বা এর নেপথ্যে থাকা চক্রের কোনও কিনারা করতে পারেনি।

হাওড়া সিটি পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ইমেলের উৎস খতিয়ে দেখতে সাইবার সেলের সাহায্য নেওয়া হয়েছে। আইপি (IP) অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা চলছে। এটি নিছক 'মিসচিফ' নাকি বড় কোনও ষড়যন্ত্র, তা সব দিক থেকেই খতিয়ে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। তবে ধারাবাহিক এই হুমকিতে আতঙ্ক কমছে না হাওড়াবাসীর।


```