Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ডিভোর্সের পর খোরপোষ, স্ত্রী’র হাতে কয়েনের বস্তা তুলে দিলেন স্বামী  

দ্য ওয়াল ব্যুরো: ডিভোর্সের মামলা চলছিল গত আড়াই বছর ধরে। চণ্ডীগড়ের একটি জেলা আদালতে এই শিখ দম্পতির মামলা শেষ হয়েছে গত জুন মাসে। বিবাহ বিচ্ছেদের সময় বিচারক রায় দিয়েছিলেন খোরপোষ বাবদ স্ত্রী’কে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে স্বামীকে। যাতে তাঁর উপর

ডিভোর্সের পর খোরপোষ, স্ত্রী’র হাতে কয়েনের বস্তা তুলে দিলেন স্বামী  

শেষ আপডেট: 26 July 2018 10:52

দ্য ওয়াল ব্যুরো: ডিভোর্সের মামলা চলছিল গত আড়াই বছর ধরে। চণ্ডীগড়ের একটি জেলা আদালতে এই শিখ দম্পতির মামলা শেষ হয়েছে গত জুন মাসে। বিবাহ বিচ্ছেদের সময় বিচারক রায় দিয়েছিলেন খোরপোষ বাবদ স্ত্রী’কে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে স্বামীকে। যাতে তাঁর উপর চাপ না পড়ে তার জন্য দু’কিস্তিতে টাকা দেওয়ার কথাও বলেছিলেন বিচারক। আদালতে প্রথম কিস্তি দিতে এসেই খেল দেখালেন আইনজীবী স্বামী। বুধবার ছিল প্রথম কিস্তির দিন। যথা সময়ে আদালতে উপস্থিত হন দু’পক্ষ। বিচারক স্বামীকে প্রথম কিস্তি দেওয়ার কথা বলতেই তিনি দু’মিনিট সময় চেয়ে নেন। এরপর চেয়ারের নীচ থেকে বের করেন একটি চটের বস্তা। আর সেই বস্তা তুলে দেন সদ্য প্রাক্তন স্ত্রীর হাতে। থ’ হয়ে যায় আদালত। শুরু হয় ফিসফাস। কী আছে ওই বস্তায়! এরপর দেখা যায় এক বস্তা টাকা দিয়েছেন ওই আইনজীবী। কিন্তু সবই কয়েন। ২৪ হাজার ৬০০ টাকার কয়েন ভরা বস্তার সঙ্গে চারটি ১০০ টাকার নোট দিয়ে প্রথম কিস্তি মেটান তিনি। ওই টাকা নিতে স্ত্রী অস্বীকার করলেও তিনি জানান এই কয়েন বেআইনি নয়। বাজারে অচলও নয়। অবশেষে বিচারকের হস্তক্ষেপে টাকা গ্রহণ করেন ওই মহিলা। যা দেখে অনেকেই বলছেন, ‘দুঁদে আইনজীবীর কিস্তিমাত।’

```