Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীল-সাদায় দুর্যোগ আটকায় না! মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে তোপ দাগলেন সেলিম

হিমালয়ে টানেল, নদী থেকে বালি তোলা—সবই বিপর্যয়ের কারণ, দাবি সিপিএম নেতার।

 নীল-সাদায় দুর্যোগ আটকায় না! মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে তোপ দাগলেন সেলিম

মহম্মদ সেলিম ও মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 October 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাত থেকে অতি বৃষ্টিতে বানভাসী অবস্থা উত্তরবঙ্গের (Disaster, , North Bengal)। বহু ডায়গায় নেমেছে ধস, ভেঙে পড়ছে ঘরবাড়ি, রাস্তা ঘাট। একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। সোমবার দুপুরে দুর্যোগ এলাকায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। কিন্তু তাঁর সেই সফরকে কেন্দ্র করেই প্রশ্ন তুললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। 

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অসংবেদনশীল, তাচ্ছিল্যমূলক আচরণ বলে কড়া ভাষায় তোপ দাগলেন তিনি। "এত বড় দুর্যোগ, অথচ মুখ্যমন্ত্রীর যেন গায়ে লাগেই না," বলেন সেলিম। 

তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী পরিস্থিতির গুরুত্ব বুঝতেই পারেননি। গেছেন, বক্তব্য রেখেছেন, প্যাকেজ ঘোষণা করেছেন, কিন্তু প্রকৃত সমস্যার মূলে হাত দেননি। সেলিম কটাক্ষ করে বলেন, "ম্যান-মেড বললেই দায় এড়ানো যায় না। আবহাওয়া দফতর আগাম সতর্ক করেছিল, তাও কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না?"

গত ১৪ বছরে "উন্নয়নের নামে" রাজ্যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই প্রসঙ্গও তোলেন সেলিম। বলেন, "নীল-সাদা রং করে দিলেই দুর্যোগ আটকানো যায় না। বরং তাতে বিপদ আরও বাড়ে।"

তিনি জানান, তাঁদের পার্টির কর্মীরা ইতিমধ্যেই দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন। রেড ভলান্টিয়ার, চা-বাগানবাসী—সবাই মিলে কাজ করছেন দুর্গতদের পাশে দাঁড়াতে।

নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রসঙ্গ টেনে সেলিম বলেন, "এটা আরএসএস মার্কা রাজনীতি। বিরোধীদের স্বরকে দমন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে কড়া নির্দেশ দেওয়া—কারা হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু তা না করে তিনি চোখ বুজে থেকেছেন।"

এখানেই থামেননি সেলিম। কটাক্ষের সুরে বলেন, "তৃণমূলের আরএসএস হামলা করল, না বিজেপির আরএসএস?"

একই সঙ্গে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে উত্তরবঙ্গের এই বিপর্যয়কে অবিলম্বে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, হিমালয়ের গায়ে টানেল কাটা, নির্বিচারে গাছ ও পাহাড় কাটা, নদীগুলো থেকে বালি তোলা—এই সব উন্নয়ন প্রকল্পের নামে প্রকৃতিকে ধ্বংস করাই আজকের এই বিপর্যয়ের মূল কারণ।

"তিস্তার স্বাভাবিক গতিপথ ফিরিয়ে দিতে হবে, বালি তোলা বন্ধ করতে হবে,"—সাফ বার্তা সিপিএম নেতার। এজন্য আগামিদিনে এলাকার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।


```