Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি', POK নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

পহেলগাম জঙ্গিহানার বদলা নিয়ে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছিল ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে।

'না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি', POK নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 12 May 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম জঙ্গিহানার বদলা নিয়ে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছিল ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। 'অপারেশন সিঁদুর' অভিযানে ১০০-র বেশি জঙ্গি নিকেশ হয়েছে বলেও দাবি করেছে ভারত। তবে কি এটাই সেরা সুযোগ পাক অধিকৃত কাশ্মীরের দখল নিয়ে নেওয়ার? সাংবাদিকদের প্রশ্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

যুদ্ধ হলে আদতে দেশের আর্থিক ক্ষতি হত। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ নিচ্ছে তা ভেবে-চিন্তেই নিচ্ছে বলে মত দিলীপ ঘোষের। তাঁর বক্তব্য, ''বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক। কারণ তাহলে আর্থিক মন্দা তৈরি হয়। বাজার নষ্ট হয়। বিভিন্ন দেশের যুদ্ধে ইউরোপ আমেরিকা আর্থিক ভাবে ধাক্কা খেয়েছে। ভারতের মতো বড় এবং দায়িত্বশীল দেশ অনেক কিছু বিবেচনা করে এগোচ্ছে।'' কিন্তু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে একেবারে সোজাসাপটা দিলীপ ঘোষ। বললেন জনতা এমনই পদক্ষেপ চায়।

দিলীপ বলেন, ''পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য দেশ তৈরি ছিল। মাঝপথে যুদ্ধ বন্ধ হয়েছে। সরকার এটা নিয়ে পরে নিশ্চয়ই কিছু বলবে। তবে জনতা এখনও চায় যে, না বাঁশ থাকবে না বাঁশি বাজবে। এরকম পদক্ষেপই নেওয়া উচিত। পিওকে আজ না হয় কাল আমাদের দখলে আসবেই।'' প্রসঙ্গত, শনিবার বিকেল ৫টা থেকে দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। কিন্তু সেই ঘোষণার ৩ ঘণ্টার মধ্যেই পাকিস্তান তা লঙ্ঘন করে। এই নিয়েও পড়শি দেশকে তুলোধনা করেছেন দিলীপ।

বিজেপির প্রাক্তন সাংসদ বলছেন, পাকিস্তানকে কখনই বিশ্বাস করা যায় না। তারা বরাবরের বেইমান! এর আগে সিমলা চুক্তি হোক বা এলওসি-র সংঘর্ষবিরতি চুক্তি, সবই ভেঙেছে এবং ভাঙে তারা। তবে ভারত যে সর্বদা প্রস্তুত তা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। দিলীপের কথায়, ''আমরা কী করতে পারি তা দেখিয়ে দিয়েছি। যুদ্ধ হবে কী হবে না সেটা নিয়ে দূ-রকমের মতামত আছে। পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা মাথায় রেখেছেন এই বিষয়ের ভারপ্রাপ্ত বিশেষজ্ঞরা।''
 


```