Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ থেকে বঞ্চিত, এবার শিক্ষা দফতর ঘেরাওয়ের ডাক শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের

নিয়োগের দাবিতে গত ৭ মে থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান চলছে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। তাঁদের দাবি, তাঁরা যোগ্য কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত। 

নিয়োগ থেকে বঞ্চিত, এবার শিক্ষা দফতর ঘেরাওয়ের ডাক শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের

ফাইল ছবি

শেষ আপডেট: 12 May 2025 12:01

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগের দাবিতে গত ৭ মে থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান চলছে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। তাঁদের দাবি, তাঁরা যোগ্য কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত। এছাড়াও একাধিক দাবিতে তাঁরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এবার শিক্ষা দফতর ঘেরাওর ডাক দিল যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ।

আগামী ১৫ তারিখ, বৃহস্পতিবার শিক্ষা দফতর ঘেরাওর ডাক দেওয়া হয়েছে এই মঞ্চের পক্ষ থেকে। তাঁদের বক্তব্য, অবস্থান-বিক্ষোভ শুরু করার পর থেকে তাঁরা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। যাবতীয় দাবিদাওয়া তাঁকে জানাতে চেয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি মিললেও শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ তাঁরা এতদিনেও পাননি। তাই এবার শিক্ষা দফতর ঘেরাও করা ছাড়া আর কোনও উপায় দেখছেন না তাঁরা।

মঞ্চের পক্ষ থেকে যে একাধিক দাবির কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম - যোগ্য শিক্ষক-শিক্ষিকারদের সসম্মানে স্কুলে ফিরিয়ে আনতে হবে। আর এর দায় নিতে হবে সরকারকে। পাশাপাশি আদালতের অর্ডার অনুযায়ী নোটিফিকেশন প্রকাশের সিদ্ধান্ত হলে তা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে। সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার, এই মঞ্চের দাবি একই চাকরির জন্য বারবার যোগ্যতার পরীক্ষা দেবেন না।

গোটা বিষয় নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করতে চায় যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। কিন্তু সেই সুযোগ তাঁদের দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। সেই প্রেক্ষিতেই তাঁদের বক্তব্য ছিল, আগামী দিনে আরও বড় আন্দোলনের কথা ভাববে তাঁরা। শিক্ষা দফতর ঘেরাও অভিযান হয়তো সেই বড় আন্দোলনের প্রথম ধাপ।
 


```